Home সাম্প্রতিক প্রাণনাশের হুমকি-মারধর মামলায় সালমান এফ রহমানের জামিন
সাম্প্রতিক

প্রাণনাশের হুমকি-মারধর মামলায় সালমান এফ রহমানের জামিন

Share
Share

তিস্তা সোলার ও বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে ঋণ ও বিনিয়োগ সুবিধা দিতে রাজি না হওয়ায় বিআইএফএফএলের সাবেক সিইও এস এম ফরমানুল ইসলামকে মারধর, প্রাণনাশের হুমকি ও জোর করে পদত্যাগে বাধ্য করার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তার জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী মো. সজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর বিআইএফএফএলের সাবেক সিইও এস এম ফরমানুল ইসলাম ১২ জনের বিরুদ্ধে মামলাটি করেন। পরে পিবিআই তদন্ত শেষে ২০২৫ সালের ৬ ডিসেম্বর প্রতিবেদন জমা দেয়।

পিবিআইয়ের প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ ছয়জনকে অভিযুক্ত করা হয়। এর আগে মামলার চার আসামি জামিন পেয়েছেন। সর্বশেষ সোমবার সালমান এফ রহমানও জামিন পেলেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের জুলাইয়ে সালমান এফ রহমানের তিস্তা সোলার প্রকল্পে ১ হাজার ৪০০ কোটি টাকার সমপরিমাণ ঋণ দেওয়ার জন্য ফরমানুল ইসলামকে চাপ দেওয়া হয়। বিআইএফএফএলের নীতিমালা অনুযায়ী ঋণ দিতে অস্বীকৃতি জানালে তার ওপর ক্ষুব্ধ হন সংশ্লিষ্টরা।

পরে প্রকল্পটির অনুকূলে ২০০ কোটি টাকা জিরো কুপন বন্ডে বিনিয়োগের কথা বলে আগাম ঋণ চাওয়া হয়। এতেও রাজি না হওয়ায় তাকে জোর করে চাকরি থেকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরের পর এবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সব ঠিক থাকলে আগামী ২১...

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ এবং প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে...

Related Articles

পরিবার পিছু বছরে ৩টি ফ্রি এলপিজি সিলিন্ডার, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের ঘোষণা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় সোমবার (২৪ আগস্ট) রাজ্য বিধানসভায় নারীদের জন্য একাধিক...

পে-স্কেল নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হলে পরিস্থিতি জটিল হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে সরকার পর্যাপ্ত রাজনৈতিক সাহস...

বান্দরবানে মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের মিয়ানমার অংশে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাইফুল (২৫) নামে এক...

চারজনকেই শ্বাসরোধে হত্যা, পচনে মরদেহ কালচে হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক

রংপুর নগরের মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন...