মোহাম্মদ রাহবার ইসলাম তুর্য্য, খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি নিশ্চিত করা হয়।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১৭ ডিসেম্বর প্রথম দিনে ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটের অধীনে কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা স্কুলের ডিসিপ্লিনগুলোর পরীক্ষা নেওয়া হবে। একই দিনে ‘ডি’ ইউনিটের অধীনে ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিনগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরদিন ১৮ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের অধীনে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং ‘বি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনগুলোর পরীক্ষা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষার বিস্তারিত কেন্দ্রসূচি, আসনবিন্যাস, পরীক্ষাসংক্রান্ত নিয়মাবলি ও প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও প্রচারমাধ্যমে জানানো হবে।
মার্শাল আর্ট কেবল একটি খেলা নয়, এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস গড়ে তোলারও গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী...
ByDesk ReportNovember 27, 2026বিশ্ববাজারে টানা দরপতনের পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম একপর্যায়ে ৩ শতাংশের বেশি বেড়েছে।...
ByDesk ReportNovember 27, 2026সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ...
ByDesk ReportNovember 28, 2026দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে রাশিয়ার এক শীর্ষ কর্মকর্তার মন্তব্যে...
ByDesk ReportNovember 28, 2026বাগেরহাটের মোল্লাহাটে গোপালগঞ্জ থেকে আসা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয়...
ByDesk ReportNovember 28, 2026বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায়...
ByDesk ReportNovember 28, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment