Home সাম্প্রতিক লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
সাম্প্রতিক

লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

Share
Share

লিবিয়ার আটককেন্দ্র থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি। মঙ্গলবার ভোর ৬টার দিকে তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ফেরা ১৭৪ জনের মধ্যে ৩ জন নারী, ১ জন শিশু ও ১৫ জন শারীরিকভাবে অসুস্থ।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় গতকাল সোমবার তাঁদের বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে দেশে পাঠানো হয়। বুরাক এয়ারের ‘ইউজেড২২২’ ফ্লাইটে করে তাঁরা ঢাকায় পৌঁছান।

কর্মকর্তারা জানান, উন্নত জীবনের আশায় এসব বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। পথে তাঁদের আটক করে বেনগাজীর গানফুদা আটককেন্দ্রে রাখা হয়।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেনগাজীর গানফুদা ও ত্রিপোলির তাজুরা আটককেন্দ্রে থাকা বাংলাদেশিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। তাঁদের দেশে ফেরানোর জন্য দূতাবাস প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

এদিকে দালালের প্রলোভনে পড়ে বা পাচারকারীদের খপ্পরে পড়ে অবৈধ পথে বিদেশে না যাওয়ার জন্য বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩ দেশকে পেছনে ফেলে প্রথম বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তরুণ...

কমতে পারে মোবাইল কলের সর্বনিম্ন রেট

মোবাইলে কথা বলার খরচ কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে বর্তমানে নির্ধারিত ভয়েস কলের সর্বনিম্ন রেট...

Related Articles

কলকাতায় নিহত সাংবাদিক দেবাশীষের মেয়ের দায়িত্ব নিলেন এমপি আমির হামজা

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সিনিয়র সাংবাদিক দেবাশীষ...

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনায় ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে  শেখ মুজিবুর রহমানেরবাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে অন্তর্বর্তীকালীন...

মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’: শাবনূরের ৫ শব্দের স্ট্যাটাস ঘিরে তোলপাড়

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’-সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ও সফল অভিনেত্রী...

ভারতে হোটেলে আগুন: বাবা-মা-ভাই হারিয়ে গেছে, বোঝার বয়স হয়নি ৭ বছরের মহিমার

ভারতের কলকাতার মির্জা গালিব স্ট্রিটের আবাসিক হোটেলে মর্মান্তিক অগ্নিকাণ্ডে বাবা, মা ও...