Home জাতীয় অপরাধ গাজীপুরে অনুমোদনহীন তেল বিক্রি, চার প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা
অপরাধ

গাজীপুরে অনুমোদনহীন তেল বিক্রি, চার প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

Share
Share

গাজীপুরে অনুমোদনহীন ফর্টিফাইড সয়াবিন ও সরিষার তেল বিক্রি এবং ওজনে কম দেওয়ার অভিযোগে চার প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট) গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআই গাজীপুরের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেছা খানম।

বিএসটিআই গাজীপুরের সহকারী পরিচালক (সিএম) মো. সাইদুর রহমান জানান, পশ্চিম পানিশাইলের মেসার্স মক্কা সুপার অয়েল মিল ফর্টিফাইড সয়াবিন ও সরিষার তেল বিক্রি ও বিতরণের জন্য বিএসটিআইয়ের সিএম (সার্টিফিকেশন মার্ক) লাইসেন্স নেয়নি। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই প্রতিষ্ঠানের উত্তর পানিশাইলের ইউনিটে সয়াবিন তেল ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মোড়খান চত্বর এলাকার লালমনিরহাট ভ্যারাইটিস স্টোরে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই ফর্টিফাইড সয়াবিন তেল বিক্রি ও বিতরণের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

মাধবপুরের ২ নম্বর ওয়ার্ডের সিকদার কনজ্যুমার প্রোডাক্টসকেও একই অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে বিএসটিআই গাজীপুরের উপপরিচালক ও অফিস প্রধান এস এম তালাত মাহমুদ, সহকারী পরিচালক (সিএম) মো. সাইদুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) মো. রিয়াজ হোসেন মোল্লা, মোহাম্মদ পারভেজ মিয়া, প্রকৌশলী ফাহাদ আহমেদ ও প্রকৌশলী মহিউদ্দীন ওয়ারেছী উপস্থিত ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও র‍্যাব-১-এর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, পণ্যের মান নিশ্চিত করা এবং অনুমোদনহীন বা মানহীন পণ্যের বাজারজাত বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

২০২৩ সালেই হাসিনাকে জানিয়েছিলাম, ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের তৎপরতা চলছে: মনিরুল

২০২৩ সালেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের তৎপরতা সম্পর্কে জানিয়েছিলেন বলে দাবি করেছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক...

পরশুরামে ঘরে মিলল বৃদ্ধার অর্ধগলিত মরদেহ

ফেনীর পরশুরামে দুই দিন ধরে মায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পেরে ঢাকা থেকে বাড়িতে ফিরে ঘরের ভেতর তাঁর মরদেহ দেখতে পেয়েছেন ছেলে।...

Related Articles

যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগে রাবির শিক্ষক বরখাস্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমারকে যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির...

মুন্সীগঞ্জে ৩ স্বাস্থ্য প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ জেলা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক...

গাজীপুরের জঙ্গলে মিলল ১২টি ঘোড়ার কাটা মাথা ও হাড়গোড়: এলাকায় তীব্র আতঙ্কের ছায়া

গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গলের ভেতর একযোগে ১২টি ঘোড়া জবাই করার চাঞ্চল্যকর খবর...

ফরিদপুরে ইয়াবাসহ তরুণী গ্রেপ্তার

ফরিদপুর সদর উপজেলায় ইয়াবাসহ মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামের এক তরুণীকে...