Home জাতীয় অপরাধ যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগে রাবির শিক্ষক বরখাস্ত
অপরাধ

যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগে রাবির শিক্ষক বরখাস্ত

Share
Share

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমারকে যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৮তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটিগুলোর সুপারিশ ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট সভায় তাঁকে স্থায়ীভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট নিজ বিভাগের এক ছাত্রী উপস্থিতির নম্বর ও পরীক্ষার প্রস্তুতি নিয়ে কথা বলতে ওই শিক্ষকের চেম্বারে যান। অভিযোগ অনুযায়ী, শিক্ষক তাঁকে সাজেশন দেওয়ার কথা বলে প্রশ্নপত্র দেখিয়ে খাতায় উত্তর লিখতে বলেন। একপর্যায়ে তিনি ওই শিক্ষার্থীর শরীরে অশোভনভাবে স্পর্শ করেন এবং কুরুচিপূর্ণ প্রস্তাব দেন।

ঘটনার পর ১৩ আগস্ট ভুক্তভোগী শিক্ষার্থীর মা বিভাগের সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রথমে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এবং পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলনের পর গত বছরের ৯ সেপ্টেম্বর ওই শিক্ষককে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগ তদন্তে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছিল। তাদের সুপারিশের পর বিধি অনুযায়ী উচ্চতর কমিটি গঠন করা হয়। অভিযুক্ত শিক্ষককে নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হয়েছিল এবং তিনি লিখিত বক্তব্যও জমা দেন।

তিনি বলেন, উচ্চতর কমিটির সুপারিশের ভিত্তিতেই সিন্ডিকেট সভায় অধ্যাপক প্রভাস কুমারকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৪ বছরের শিশুকে অপহরণের চেষ্টা, এরপর যা হলো

খুলনা নগরীতে চার বছর বয়সী এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে গণপিটুনিতে রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নগরীর...

সফরে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মানজনক সংবর্ধনা দেবে ভারত: হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (১৮...

Related Articles

মহাখালীতে মাদক খাইয়ে দিনের পর দিন ধর্ষণ: আত্মহননের পথ বেছে নিল ১৩ বছরের সিমি

রাজধানীর মহাখালীতে ১৩ বছর বয়সী কিশোরী সিমির মর্মান্তিক আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে...

নোয়াখালীতে ড্রামের পানিতে ফেলে ১৪ দিনের নবজাতককে হত্যা: ঘাতক মা গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে মাত্র ১৪ দিন বয়সী এক অবুঝ নবজাতককে পানি সংরক্ষণের প্লাস্টিকের...

গাজীপুরে অনুমোদনহীন তেল বিক্রি, চার প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

গাজীপুরে অনুমোদনহীন ফর্টিফাইড সয়াবিন ও সরিষার তেল বিক্রি এবং ওজনে কম দেওয়ার...

মুন্সীগঞ্জে ৩ স্বাস্থ্য প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ জেলা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক...