Home আন্তর্জাতিক সিরিয়ার ইদলিবে বিমানঘাঁটিতে আট দফা হামলা, রানওয়ে ক্ষতিগ্রস্ত
আন্তর্জাতিক

সিরিয়ার ইদলিবে বিমানঘাঁটিতে আট দফা হামলা, রানওয়ে ক্ষতিগ্রস্ত

Share
Share

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের একটি সামরিক বিমানঘাঁটিতে আট দফা বিমান হামলা হয়েছে। এতে বিমানঘাঁটির রানওয়ে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানা।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে ইদলিবের পূর্বাঞ্চলীয় গ্রামাঞ্চলে অবস্থিত আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটির রানওয়েতে এসব হামলা চালানো হয়।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী এই হামলা চালিয়েছে। ওই সূত্রের দাবি, মঙ্গলবার সকালে ইসরায়েলি যুদ্ধবিমান আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটির রানওয়েতে আটটি হামলা চালায়।

তবে হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে আল-জাজিরার প্রতিবেদক সোহাইব আল-খালাফ বলেন, সিরিয়ার সামরিক স্থাপনা ও অবকাঠামোয় ইসরায়েলের আগের হামলার ধরন ও এবারের হামলার মধ্যে মিল রয়েছে। তাঁর মতে, এসব হামলার অন্যতম লক্ষ্য হতে পারে সিরিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করে দেওয়া।

২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর আবু আল-দুহুর বিমানঘাঁটিতে এটিই প্রথম হামলা বলে জানিয়েছে আল-জাজিরা।

দীর্ঘ ১৪ বছরের যুদ্ধে বিমানঘাঁটিটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ২০১৫ সালে সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ের পর বিরোধী গোষ্ঠীগুলো ঘাঁটিটির নিয়ন্ত্রণ নেয়। পরে ২০১৯ সালে আসাদ সরকারের অনুগত বাহিনী এটি পুনর্দখল করে। তবে যুদ্ধের সময় ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে ঘাঁটিটি কার্যত অচল হয়ে পড়েছিল।

আল-জাজিরার আরেক প্রতিবেদক হেইডি পেট্ট জানান, আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলার মাত্রা বেড়েছে।

তিনি বলেন, আসাদ সরকারের সময় থেকেই সিরিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে ইসরায়েলি অভিযান চলছিল। তবে আসাদ সরকারের পতনের পর এসব হামলা আরও বেড়েছে।

হেইডি পেট্টের ভাষ্য, ধারাবাহিক হামলায় সিরিয়ার বিমানবাহিনীর সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে। গত দেড় বছরে সিরিয়া নিজেদের বিমান সক্ষমতার কিছু অংশ পুনর্গঠনের চেষ্টা করলেও সেই প্রচেষ্টাকে লক্ষ্য করেও হামলা চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিরাইয়ে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ

দিরাই প্রতিনিধি, সুনামগঞ্জ সুনামগঞ্জের দিরাইয়ে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে উপজেলা ছাত্রদল। মঙ্গলবার...

ঈশ্বরদীতে মাথায় কাফনের কাপড় ও অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া

পাবনার ঈশ্বরদীতে মাথায় ও শরীরে কাফনের কাপড় পরিধান করে প্রকাশ্যে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র হাতে মহড়া দিয়েছেন সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পী। সোমবার...

Related Articles

জিন্নাহর অসুস্থতার তথ্য গোপন রাখায় দুই ভারতীয় চিকিৎসক পাচ্ছেন পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর গুরুতর অসুস্থতার তথ্য গোপন রাখার জন্য ভারতের...

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত, আহত ১

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি...

শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে করা অন্তর্বর্তী চুক্তির শর্তগুলো পূরণ না করা পর্যন্ত হরমুজ...

হজ ও ওমরাহে গিয়ে ভিক্ষা না করার নির্দেশ: নাগরিকদের কঠোর সতর্কবার্তা পাকিস্তানি দূতাবাসের

সৌদি আরবে পবিত্র হজ ও ওমরাহ পালন করতে গিয়ে ভিক্ষাবৃত্তি, অননুমোদিত অর্থ...