Home জাতীয় অপরাধ গোমস্তাপুরে দেড় বিঘা জমির টমেটোগাছ উপড়ে ফেলার অভিযোগ
অপরাধ

গোমস্তাপুরে দেড় বিঘা জমির টমেটোগাছ উপড়ে ফেলার অভিযোগ

Share
Share

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দেড় বিঘা জমির টমেটোগাছ উপড়ে ফেলা এবং প্রায় এক লাখ টাকা মূল্যের কাটিমন আম চুরির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক রাজু আলী (২৫)।

অভিযোগে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন বোয়ালিয়া চামাড়পাড়া গ্রামের মৃত তাইরু মণ্ডলের ছেলে মো. ঝালু (৬০) এবং বৈরতলা গ্রামের মৃত ইসরাইলের ছেলে মো. রমজান আলী (৫০)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের একটি মেডিকেলের পেছনে রাজু আলীর চাষ করা জমিতে এ ঘটনা ঘটে। জমি নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একাধিক মামলা হয়েছে এবং আদালত তাঁর পক্ষে রায় ও ডিক্রি দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন রাজু আলী। এরপর থেকে তিনি ওই জমি ভোগদখল করে আসছেন বলে দাবি করেন।

অভিযোগে বলা হয়, গত ১৪ অক্টোবর রাত ৮টা থেকে ১৫ অক্টোবর সকাল ৬টার মধ্যে কোনো একসময় অভিযুক্ত ব্যক্তিরা জমিতে প্রবেশ করে দেড় বিঘা জমির ফুল ধরা টমেটোগাছ উপড়ে ফেলেন। এতে আনুমানিক চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী। এ ছাড়া জমিতে রাখা প্রায় ২০ ক্যারেট কাটিমন আম, যার আনুমানিক মূল্য এক লাখ টাকা, চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন তিনি।

রাজু আলী জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে জমির পরিচর্যা করতে গিয়ে তিনি টমেটোগাছ উপড়ে ফেলা অবস্থায় দেখতে পান। একই সঙ্গে জমির আমগাছ থেকে কাটিমন আম পেড়ে নিয়ে যাওয়ার বিষয়টিও তাঁর নজরে আসে। পরে স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা করে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

রাজু আলী অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সরকার আধুনিক রেল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে চায়: মন্ত্রী

আধুনিক, উন্নত ও জনবান্ধব রেল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে তিন ধাপে ৮০টি লোকোমোটিভ (রেল ইঞ্জিন) আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে রেলখাতের উন্নয়নে...

বরিশালে বিএনপি নেতার দুই ভাইকে সারের ডিলারশিপ

সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে দেশের বিভিন্ন জেলায়। বাগেরহাট, বরিশাল, মানিকগঞ্জ ও সুনামগঞ্জে নতুন ডিলার নিয়োগ নিয়ে...

Related Articles

কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের সদস্য

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির রাজপরিবারের সদস্য মাহরাহ আল নাহিয়ান পশ্চিম লন্ডনের রাস্তায়...

তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় আট বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৫) নামের...

মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃত্যুদণ্ড

সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে...

পত্নীতলায় চুরি হওয়া ছাগল উদ্ধার, গ্রেপ্তার ৩

  নওগাঁর পত্নীতলায় চুরি হওয়া একটি ছাগল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়...

;