Home জাতীয় সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা মামলায় স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
জাতীয়

সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা মামলায় স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন

Share
Share

আবু হানিফ, সিরাজগঞ্জ


সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজন হত্যা মামলায় তাঁর স্ত্রী উম্মে জামিলা তিথি ও মনিরুল ফকির নামের দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মনিরুল ফকির আদালতে উপস্থিত ছিলেন। নিহত সুজনের স্ত্রী উম্মে জামিলা তিথি পলাতক রয়েছেন।

মামলার অপর দুই আসামি মো. পিয়াস হোসেন (৩৪) ও রাশিদুল ইসলাম রাশেদ (৪২)-কে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

রায় ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে আদালত চত্বরে বিক্ষোভ করেন নিহত সুজনের পরিবারের সদস্য, স্বজন ও বন্ধুরা। এ সময় শতাধিক নারী-পুরুষ ‘এই রায় মানি না, মানব না’ বলে স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সিরাজগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহানশাহ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া উম্মে জামিলা তিথি পাবনার আটুয়া হাউজপাড়া গ্রামের গোলাম রহমানের মেয়ে। অপর আসামি মনিরুল ফকির (৩৬) শাহজাদপুর উপজেলার মাঘলা গ্রামের বিল্লাল ফকিরের ছেলে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২ জুন সেলিম রেজা সুজনকে তাঁর নিজ ঘরে ঘুমের ওষুধ খাওয়ানোর পর জবাই করে হত্যা করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল বলেও অভিযোগে বলা হয়। ঘটনার পর তাঁর স্ত্রী উম্মে জামিলা তিথি পালিয়ে যান। পরে নিহতের মা মাজেদা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।

রায়ের পর নিহত সুজনের মা মাজেদা বেগম বলেন, তাঁর ছেলেকে হত্যার ঘটনায় কয়েকজন আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি এ রায় মেনে নেবেন না এবং রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান।

দীর্ঘদিনের তদন্ত, সাক্ষ্য ও প্রমাণ গ্রহণ শেষে আদালত মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সংঘটিত এই দুর্ঘটনায়...

ডোপ টেস্টে পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

  মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি...

Related Articles

বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত আনল বিজিবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই পুলিশ সদস্যকে...

পরিস্থিতি জটিল করতে জবিতে মন্দিরের পাশে গরুর মাংস রান্না: ছাত্রদল সেক্রেটারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পূজামণ্ডপের পাশে গরুর মাংস রান্নার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ...

গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগ করে ‘বারুদ কণ্ঠ’ অর্জন করা যায় না: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, গোপনে শিবির ও প্রকাশ্যে ছাত্রলীগের...

মোংলায় এক মাস ধরে পানির সংকট

  বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে প্রায় এক মাস ধরে...

;