Home জাতীয় আবেদন না করেও মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরখাস্ত
জাতীয়

আবেদন না করেও মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরখাস্ত

Share
Share

মুক্তিযোদ্ধা কোটায় আবেদন না করেও প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২৯তম বিসিএসে মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় পরিবার পরিকল্পনা ক্যাডারে নিয়োগ পাওয়ার অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) হালিমা খাতুনের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হয়েছে। একই সঙ্গে বিভাগীয় মামলা করে তাঁকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সম্প্রতি স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের এক চিঠিতে হালিমা খাতুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলা হয়েছিল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুক্তিযোদ্ধার সন্তান কোটায় আবেদন না করেও প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ওই কোটায় ২৯তম বিসিএসে পরিবার পরিকল্পনা ক্যাডারে নিয়োগ পাওয়ার অভিযোগে হালিমা খাতুনের বিরুদ্ধে দুদকে মামলা করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে হালিমা খাতুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ অবস্থায় প্রশাসনিক কারণে এবং দাপ্তরিক শৃঙ্খলার স্বার্থে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি-১২ অনুযায়ী হালিমা খাতুনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাময়িক বরখাস্তের সময় প্রচলিত বিধি অনুযায়ী নির্ধারিত হারে খোরাকি ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা পাবেন হালিমা খাতুন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানের সামনে মাকে ধ*র্ষ*ণ, বিচার না পেয়ে গাড়ির নিচে ঝাঁপ

  গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক নারী। ঘটনার বিচার ও প্রতিকার না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দুই...

তাদের পরিকল্পনা ফাঁস, মাঠে নেমেছে সরকারের ৪ বাহিনী

  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর পূর্ব...

Related Articles

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে সিআইডি কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সিআইডি কার্যালয়ে দায়িত্ব পালনকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ফখরুল ইসলাম...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য...

‘হাসনাতরা আগে চড়তো সাইকেলে, গণঅভ্যুত্থানের পর চড়ে প্রাডো গাড়িতে’: হামিম

গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও তাঁর...

;