Home সাম্প্রতিক এমপির গলায় রামদা ঠেকিয়ে সম্পত্তি লিখে নেওয়ার চেষ্টা, আদালতে মামলা
সাম্প্রতিক

এমপির গলায় রামদা ঠেকিয়ে সম্পত্তি লিখে নেওয়ার চেষ্টা, আদালতে মামলা

Share
Share

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর গলায় রামদা ঠেকিয়ে বসতবাড়িসহ সম্পত্তি লিখে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর দ্বিতীয় স্ত্রী পারভিন আক্তার বাদী হয়ে আদালতে মামলা করেছেন।

মামলায় নাছির উদ্দিন চৌধুরীর তিন সৎ ভাইসহ মোট আটজনকে আসামি করা হয়েছে। তবে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো বলে দাবি করেছেন মামলার প্রধান আসামি মঈন উদ্দিন চৌধুরী মাসুক।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নাছির উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত অসুস্থতায় ভুগছেন। ২০২২ সালের ২৫ জানুয়ারি তাঁর অসুস্থতার সুযোগ নিয়ে দিরাই সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দুই কর্মকর্তার পরিচয়ে কয়েকজনকে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, বাড়িতে গিয়ে নাছির চৌধুরীকে একটি দলিলে স্বাক্ষর করতে বলা হয়। এতে তিনি অস্বীকৃতি জানালে আসামিরা তাঁর গলায় রামদা ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেন। পরে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দলিলে স্বাক্ষর নেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ সময় বাধা দিতে গেলে নাছির চৌধুরীর প্রথম স্ত্রী শেলী চৌধুরীকেও হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলায় আরও বলা হয়, সংসদ সদস্য হওয়ার বহু আগে নাছির চৌধুরী যে বাড়িটি নির্মাণ করেছিলেন, সেটিসহ তাঁর অন্যান্য সম্পত্তিও জোরপূর্বক লিখে নেওয়ার চেষ্টা করা হয়।

বাদী পারভিন আক্তার বলেন, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। আসামিরা বাড়িতে গিয়ে তাঁর গলায় রামদা ঠেকিয়ে জোর করে সম্পত্তির দলিল লিখে নিয়েছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

মামলায় নাছির উদ্দিন চৌধুরীর তিন সৎ ভাই—মঈন উদ্দিন চৌধুরী মাসুক, মিজানুর রহমান চৌধুরী ও মোসলেহ উদ্দিন চৌধুরী মিলনসহ আটজনকে আসামি করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মামলার প্রধান আসামি মঈন উদ্দিন চৌধুরী মাসুক। তিনি বলেন, ‘গলায় দা ধরে জমি লিখে নেওয়ার যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা বিষয়টি আইনিভাবেই মোকাবিলা করব।’

আদালত অভিযোগটি আমলে নিয়ে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন।

ঘটনাটি নিয়ে দিরাই-শাল্লা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগের সত্যতা যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করার দাবি জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়...

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র...

Related Articles

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

কক্সবাজারে অপহরণের চার ঘণ্টা পর মহাসড়কে মিলল ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত মরদেহ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে ব্যবসায়ী ও স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল...

ভারতে বাড়ির সামনে মদ পানে বাধা দেওয়ায় ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ২

ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে নিজ বাড়ির সামনে মদ্যপান ও গালাগালি করতে বাধা...

‘কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কি সামলাবেন?’: সালমানের স্টুডিও ভাঙচুর ইস্যুতে বিরোধীদলীয় নেতার ক্ষোভ

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত...

;