Home জাতীয় ‘বাংলাদেশে কোনো আদিবাসী গোষ্ঠী নেই, সবার পরিচয় বাংলাদেশি’
জাতীয়

‘বাংলাদেশে কোনো আদিবাসী গোষ্ঠী নেই, সবার পরিচয় বাংলাদেশি’

Share
Share

বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের একটিই পরিচয়—‘বাংলাদেশি’; দেশে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রীকে উদ্ধৃত করে এ কথা জানানো হয়েছে। সরকারি বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে বলা হয়, রাজধানীতে চিটাগাং হিল ট্র্যাক্টস রিসার্চ ফাউন্ডেশন (সিএইচটিআরএফ) আয়োজিত ‘বাংলাদেশের জন্য ‘আদিবাসী’ পরিচয় অপ্রাসঙ্গিক’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটিই পরিচয়—সবাই বাংলাদেশি। এখানে কোনো আদিবাসী গোষ্ঠী নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা সকলেই বাংলাদেশের অধিবাসী। সংবিধান অনুযায়ী দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা সমানভাবে সুরক্ষিত।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় মূলধারার সঙ্গে সমতা আনার লক্ষ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী ও শিশুদের কল্যাণে রাষ্ট্র বিশেষ সুবিধা ও কোটা ব্যবস্থা চালু রেখেছে। এসব সুবিধার সাংবিধানিক স্বীকৃতিও রয়েছে।

পার্শ্ববর্তী বিভিন্ন বহুভাষী ও বহুজাতিক রাষ্ট্রের উদাহরণ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, এসব দেশে শত শত ভাষা প্রচলিত থাকলেও পৃথক ‘আদিবাসী’ সত্তার রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি। বরং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিশেষ সুযোগ-সুবিধা দিয়ে মূলধারায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনগ্রসর জনগোষ্ঠীর সাংবিধানিক সুরক্ষার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, উপজাতি ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা, বিকাশ ও সংরক্ষণে রাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডেঙ্গুতে মাইলস্টোন স্কুলের শিক্ষিকার মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মাকামাম মাহমুদা ঐশী। গত শুক্রবার (৭ আগস্ট) সকালে...

সৌরভ গাঙ্গুলি ও তাঁর স্ত্রীকে প্রাণনাশের হুমকি, কলকাতার থানায় লিখিত অভিযোগ দায়ের

ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গত কয়েক মাস...

Related Articles

চুলে সাধারণ সাবান ব্যবহার কতটা নিরাপদ?

শ্যাম্পু আবিষ্কারের আগে চুল পরিষ্কারের জন্য সাধারণ সাবানই প্রচলিত ছিল। সময়ের সঙ্গে...

পোশাক ও টেক্সটাইল শিল্পে পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণ জরুরি: পরিবেশমন্ত্রী

তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ জরুরি বলে...

মৃত্যুর পর স্বজনদের কান্না–কথাবার্তা কি শুনতে পান মৃত ব্যক্তি? যা বললেন শায়খ আহমাদুল্লাহ

মৃত্যুর পর মৃত ব্যক্তি স্বজনদের কান্না, কথাবার্তা কিংবা অন্যান্য কর্মকাণ্ড শুনতে বা...

‘পার্বত্য চট্টগ্রামকে ভূরাজনীতির খেলার মাঠ বানাতে চায় নানা অপশক্তি’

পার্বত্য চট্টগ্রামকে ভূরাজনীতির খেলার মাঠ বানাতে নানা অপশক্তি তৎপর রয়েছে বলে মন্তব্য...