Home সাম্প্রতিক ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে মুরাদনগরে বৃক্ষরোপণ
সাম্প্রতিক

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে মুরাদনগরে বৃক্ষরোপণ

Share
Share

বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) কুমিল্লার মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে কলেজের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির এক হাজার গাছের চারা রোপণ করা হয়।

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সভাপতিত্বে কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে মানুষ ও প্রকৃতিকে রক্ষা করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইমাম, মুয়াজ্জিনদের ভাতার আশ্বাসে টাকা আদায়, পদ হারালেন বিএনপির সভাপতি-সম্পাদক

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে বিএনপির দুই নেতাকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি...

প্রাইভেট পড়ালে বন্ধ হবে এমপিও: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

স্কুলের শিক্ষকদের প্রাইভেট পড়ানো বন্ধের নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। নির্দেশ অমান্য করে কোনো শিক্ষক প্রাইভেট পড়ালে তাঁর এমপিও বন্ধ...

Related Articles

কুরআনের আয়াত ‘প্রচার’ করায় মসজিদ বন্ধ করে দিল ফরাসি আদালত

ইসলামি উপাসনা ও ধর্মীয় স্বাধীনতার ওপর চাপ প্রয়োগের চলমান বিতর্কের মধ্যেই ফ্রান্সের...

ব্রাজিলের রিও ডি জেনিরোতে ভয়াবহ হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৪

ব্রাজিলের বিখ্যাত পর্যটন নগরী রিও ডি জেনিরোর তিজুকা ন্যাশনাল পার্কে একটি ভ্রমণকারী...

আলেমদের মামলা প্রত্যাহার, সাদপন্থীদের ইজতেমা বন্ধসহ হেফাজতের ৯ দাবি

আলেমদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, টঙ্গীর বিশ্ব ইজতেমায় সাদপন্থিদের অংশগ্রহণের অনুমতি না...

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করা সেই ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

রাজধানীর আগারগাঁওয়ে ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে...