মাগুরার শ্রীপুর সরকারি কলেজের সামনে সিরাত প্রতিযোগিতার প্রচারণামূলক পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিবিরের নেতা-কর্মীরা শ্রীপুর থানায় গিয়ে আশ্রয় নেন বলে অভিযোগ করা হয়েছে।
ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অভিযোগ, সিরাত প্রতিযোগিতার প্রচারণার জন্য কলেজের সামনে পোস্টার লাগানোর সময় ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন। একপর্যায়ে তাঁদের ধাওয়া করা হয়।
শ্রীপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. রিফাত বলেন, তাঁদের কর্মীরা একটি কিরাত পাঠ প্রতিযোগিতার পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান অন্তর এসে পোস্টার লাগাতে বাধা দেন। তিনি কর্মীদের হুমকি ও গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁদের মুঠোফোন কেড়ে নেওয়া এবং পোস্টার তুলে ফেলা হয় বলেও অভিযোগ করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা মেহেদী হাসান অন্তর। তিনি বলেন, ‘আমি বর্তমানে কোনো পদে নেই। সরকারি কলেজের মূল গেটে পোস্টার-ব্যানার লাগানো নিয়ে আমি শুধু সেখানে পোস্টার না লাগানোর জন্য তাঁদের বলেছি। কলেজের আশপাশের দেয়ালে পোস্টার লাগাতে বলেছিলাম। কাউকে মারধর বা ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেনি।’
শিবিরের নেতা-কর্মীদের থানায় আশ্রয় নেওয়ার বিষয়টিও ‘ভুয়া’ বলে দাবি করেন মেহেদী হাসান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও কথা-কাটাকাটি হয়েছিল। পরে স্থানীয় জামায়াত নেতা মিজানসহ কয়েকজন বসে বিষয়টি সমঝোতার মাধ্যমে মীমাংসা করেন। থানার ভেতরে দুই পক্ষের লোকজন একত্রিত হওয়ার পর বাইরে গিয়ে বিষয়টির সমাধান করা হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে হঠাৎ লাউঞ্জের ভেতরে আগুন লাগে। এ সময়...
ByDesk ReportAugust 7, 2026নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে পেছন থেকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে...
ByDesk ReportAugust 7, 2026ইসরায়েলকে ‘অবৈধ’ রাষ্ট্র হিসেবে অভিহিত করে দেশটির বিরুদ্ধে মুসলিম বিশ্বের সব দেশকে...
ByDesk ReportAugust 8, 2026ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের হানিফ মিয়া ২০ টাকা করে দুটি লটারির টিকিট কিনেছিলেন। সংসারের...
ByDesk ReportAugust 8, 2026সাভারের আশুলিয়ায় বিএনপির স্থানীয় এক নেতাকে অভিনব কায়দায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ...
ByDesk ReportAugust 8, 2026পঞ্চগড়ের সদর উপজেলার বিরাজোত সীমান্ত এলাকা থেকে তমিজ উদ্দিন (৭৮) নামের এক...
ByDesk ReportAugust 8, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment