Home সাম্প্রতিক ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিলেন শিবির নেতাকর্মীরা
সাম্প্রতিক

ছাত্রদলের ধাওয়া খেয়ে থানায় আশ্রয় নিলেন শিবির নেতাকর্মীরা

Share
Share

মাগুরার শ্রীপুর সরকারি কলেজের সামনে সিরাত প্রতিযোগিতার প্রচারণামূলক পোস্টার লাগানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিবিরের নেতা-কর্মীরা শ্রীপুর থানায় গিয়ে আশ্রয় নেন বলে অভিযোগ করা হয়েছে।

ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অভিযোগ, সিরাত প্রতিযোগিতার প্রচারণার জন্য কলেজের সামনে পোস্টার লাগানোর সময় ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন। একপর্যায়ে তাঁদের ধাওয়া করা হয়।

শ্রীপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. রিফাত বলেন, তাঁদের কর্মীরা একটি কিরাত পাঠ প্রতিযোগিতার পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান অন্তর এসে পোস্টার লাগাতে বাধা দেন। তিনি কর্মীদের হুমকি ও গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁদের মুঠোফোন কেড়ে নেওয়া এবং পোস্টার তুলে ফেলা হয় বলেও অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা মেহেদী হাসান অন্তর। তিনি বলেন, ‘আমি বর্তমানে কোনো পদে নেই। সরকারি কলেজের মূল গেটে পোস্টার-ব্যানার লাগানো নিয়ে আমি শুধু সেখানে পোস্টার না লাগানোর জন্য তাঁদের বলেছি। কলেজের আশপাশের দেয়ালে পোস্টার লাগাতে বলেছিলাম। কাউকে মারধর বা ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেনি।’

শিবিরের নেতা-কর্মীদের থানায় আশ্রয় নেওয়ার বিষয়টিও ‘ভুয়া’ বলে দাবি করেন মেহেদী হাসান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও কথা-কাটাকাটি হয়েছিল। পরে স্থানীয় জামায়াত নেতা মিজানসহ কয়েকজন বসে বিষয়টি সমঝোতার মাধ্যমে মীমাংসা করেন। থানার ভেতরে দুই পক্ষের লোকজন একত্রিত হওয়ার পর বাইরে গিয়ে বিষয়টির সমাধান করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সুনামগঞ্জে আ.লীগ নেতা বেনজির আহমেদ মানিক গ্রেপ্তার

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতামূলক কর্মকাণ্ড, বিক্ষোভ মিছিল ও অপরাধ সংঘটনের চেষ্টার...

লক্ষ্মীপুরে ৩ দিন ধরে ২ শিক্ষার্থী নিখোঁজ : উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে তিন দিন ধরে দুই স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীর কোনো সন্ধান মিলছে না। গত রোববার সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশে বাড়ি থেকে...

Related Articles

জাতিসংঘে ইউনিভার্সাল কার্ড চালুর পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্পোর্টস কার্ড ও ই-হেলথ কার্ডের মতো বিভিন্ন সামাজিক...

‘গাজাকে বাঁচতে দাও’: জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ চলাকালে নিউইয়র্কে গণবিক্ষোভ

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা ও চরম বিরোধিতার মুখে জাতিসংঘ সাধারণ...

“সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি ও সামাজিকতা হবে না”: ঢাবি ছাত্রদল নেতা হামীম

সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের বাংলাদেশে কোনো চাকরি, স্থান কিংবা সামাজিকতা হবে...

কঙ্গোর তানগানিকা হ্রদে ভয়াবহ নৌকাডুবি: নিহত ৪১

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিখ্যাত তানগানিকা হ্রদে যাত্রীবাহী একটি...

;