ইসরায়েলকে ‘অবৈধ’ রাষ্ট্র হিসেবে অভিহিত করে দেশটির বিরুদ্ধে মুসলিম বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধ সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
শনিবার (৮ আগস্ট) পাকিস্তানের একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। তাঁর এই বক্তব্যের এক দিন আগে সৌদি আরব ও তুরস্ককে নিয়ে নতুন সামরিক জোট গঠনের খবর আসে।
খাজা আসিফ বলেন, ইসরায়েলের বিষয়ে সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইসরায়েল বেলফোর ঘোষণার ফল এবং ১৯৪০-এর দশকে একটি ‘অবৈধ রাষ্ট্র’ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। তাঁর মতে, ইসরায়েল ওই অঞ্চলের যেকোনো দেশের জন্য হুমকি হয়ে উঠতে পারে।
১৯১৭ সালের ব্রিটিশ বেলফোর ঘোষণার প্রসঙ্গ তুলে খাজা আসিফ বলেন, ওই ঘোষণার প্রায় তিন দশক পর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এরপর ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে ইসরায়েল সম্প্রসারিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ইসরায়েলের চলতি বছরের নির্বাচন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভবিষ্যৎ নিয়েও কথা বলেন খাজা আসিফ। তিনি বলেন, নেতানিয়াহু ক্ষমতায় থাকুন বা না থাকুন, ইসরায়েলের প্রতি তাঁর অবস্থানের পরিবর্তন হবে না।
জেরুজালেমের ক্ষমতায় কে আসছেন, সেটিও বড় কোনো বিষয় নয় বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বা অন্য কোনো নেতা ক্ষমতায় এলেও বর্তমান পরিস্থিতির খুব বেশি পরিবর্তন হবে না।
খাজা আসিফ আরও বলেন, ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলিদের অবস্থান ও ইসলামবিদ্বেষী মনোভাব সহজে পরিবর্তন হবে না। ইসরায়েল এক মুসলিম দেশের বিরুদ্ধে আরেক মুসলিম দেশকে উসকে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুর সমাধান না হওয়া পর্যন্ত মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।
সূত্র: আরটিভি, টাইমস অব ইসরায়েল
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতামূলক কর্মকাণ্ড, বিক্ষোভ মিছিল ও অপরাধ সংঘটনের চেষ্টার...
ByDesk ReportSeptember 23, 2026লক্ষ্মীপুরের রায়পুরে তিন দিন ধরে দুই স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীর কোনো সন্ধান মিলছে না। গত রোববার সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশে বাড়ি থেকে...
ByDesk ReportSeptember 23, 2026ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্পোর্টস কার্ড ও ই-হেলথ কার্ডের মতো বিভিন্ন সামাজিক...
ByDesk ReportSeptember 25, 2026আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা ও চরম বিরোধিতার মুখে জাতিসংঘ সাধারণ...
ByDesk ReportSeptember 25, 2026সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের বাংলাদেশে কোনো চাকরি, স্থান কিংবা সামাজিকতা হবে...
ByDesk ReportSeptember 25, 2026মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিখ্যাত তানগানিকা হ্রদে যাত্রীবাহী একটি...
ByDesk ReportSeptember 25, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment