Home জাতীয় অপরাধ শেরপুরে হেরোইন-ইয়াবাসহ দুজন গ্রেপ্তার
অপরাধআঞ্চলিক

শেরপুরে হেরোইন-ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

Share
Share

মো. মাকসুদুর রহমান, শেরপুর


শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের গুদারাঘাট এলাকায় অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা, একটি ডিজিটাল স্কেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন সদর উপজেলার বয়রা পরানপুর গ্রামের কেরামত মিয়ার ছেলে মো. সিদ্দিক মিয়া (২৬) এবং পূর্ব শেরী এলাকার হাতেন আলীর ছেলে মো. রুবেল মিয়া (৩২)।

পুলিশ জানায়, অভিযানের সময় তাঁদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ টাকা, একটি মোবাইল ফোন এবং মাদক পরিমাপে ব্যবহৃত একটি ডিজিটাল স্কেল জব্দ করা হয়েছে। উদ্ধার করা আলামতের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৮ হাজার ৭০০ টাকা।

পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলামের নির্দেশনায় এবং শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানার সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন সদর থানার উপপরিদর্শক (এসআই) আরিফ আহমেদ, সহকারী উপপরিদর্শক (এএসআই) উজ্জ্বল চন্দ্র বিশ্বাস, শফিকুল ইসলাম এবং কনস্টেবল গোলাম সারোয়ার।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিখোঁজের ৭ দিন পর নদীর পাড়ে মিলল নারীর মাটিচাপা মরদেহ: স্বামী গ্রেপ্তার

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নগুয়া এলাকায় নিখোঁজের দীর্ঘ সাত দিন পর নাজু আক্তার (৩৪) নামের এক নারীর মাটির নিচে পুঁতে রাখা মরদেহ...

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

শেরপুরের নালিতাবাড়ীতে বসতঘরে ঢুকে ৪৫ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর)...

Related Articles

নিখোঁজ শিশুর মরদেহ মিলিল ফুফুর কক্ষের বাক্সে

বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর তিন বছর বয়সী এক শিশুর মরদেহ ফুফুর...

আজ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেবে সিআইডি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ মঙ্গলবার দিন...

মানিকগঞ্জে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কাটার অভিযোগ

মানিকগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির এক নেতাকে কুপিয়ে হাত ও পায়ের...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

;