Home জাতীয় ‘আমরা কখনোই ফ্যাসিস্টদের ক্ষমা করব না’: রাবি উপাচার্য
জাতীয়

‘আমরা কখনোই ফ্যাসিস্টদের ক্ষমা করব না’: রাবি উপাচার্য

Share
Share

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেছেন, ‘জুলাইয়ের পর একটি গোষ্ঠী বলেছিল, মক্কা বিজয়ের পর মহানবী (সা.) সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন, আমরাও ফ্যাসিস্টদের ক্ষমা করে দিলাম। কিন্তু আমরা কখনোই ফ্যাসিস্টদের ক্ষমা করব না।’

বুধবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবসের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘জুলাই নিয়ে আমার এমন কিছু স্মৃতি আছে, যা আমি আগে কাউকে বলিনি। আমার মনে হয়, এখন সেগুলো বলার সময় এসেছে। খুন, গুম ও হত্যার সংস্কৃতির কারণেই জুলাইয়ের আন্দোলন সংগঠিত হয়েছিল। কিন্তু এখন একটি গোষ্ঠী জুলাই-পরবর্তী সময়ে ভিন্ন একটি বয়ান প্রতিষ্ঠার চেষ্টা করছে, যা কাম্য নয়।’

তিনি আরও বলেন, ‘আন্দোলনের পরের পরিস্থিতিও ছিল অত্যন্ত কঠিন। আমরা জ্যেষ্ঠ শিক্ষক হয়েও অনেক জায়গায় বসার সুযোগ পাইনি। বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত থেকেও আমার মতো একজন শিক্ষক সেখানে কথা বলার সুযোগ পাইনি।’

আন্দোলনের স্মৃতিচারণ করে ড. ফরিদুল ইসলাম বলেন, ‘আমরা অতীতেও কারও সঙ্গে আপস করিনি, এখনও করব না। আন্দোলন সফল করতে যে সমন্বয় প্রয়োজন ছিল, আমি তা করার চেষ্টা করেছি। আন্দোলনকারীদের বলেছিলাম, কখনো রাজপথ ছেড়ে যেও না। আন্দোলনের সময় বিভিন্ন বাহিনীর সদস্যরা আমাকে হুমকি দিয়েছিল। তখন আমার স্ত্রী আমার হাত ধরে বলেছিলেন, তোমার কিছু হলে আমাদের পরিবারের কী হবে?’

তিনি বলেন, ‘আজ এসব কথা বললেই আমাদের ফ্যাসিবাদের দোসর বলে ট্যাগ দেওয়া হয়। জুলাই আন্দোলন এক দিনে সফল হয়নি। এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাঁদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

উপাচার্য আরও বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে ফ্যাসিবাদমুক্ত, বৈষম্যমুক্ত, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। মানুষের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার ও সমঅধিকার নিশ্চিত হলেই একটি রাষ্ট্র এগিয়ে যেতে পারে। সেই লক্ষ্য বাস্তবায়নে দল-মত–নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। ঐক্যবদ্ধ না থাকলে অভ্যুত্থানবিরোধী শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। একই সঙ্গে তাঁরা নতুন বাংলাদেশে কোনোভাবেই ‘মব কালচার’ ফিরে না আসে, সে জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাজা পুনর্গঠনে ফিলিস্তিনিদের পূর্ণ কর্তৃত্ব দাবি চীনের, জাতিসংঘে দ্বি-রাষ্ট্র সমাধানের তাগিদ

চলমান বৈশ্বিক উত্তেজনা ও মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে ফিলিস্তিনের সার্বিক শাসনভার এবং গাজার পুনর্গঠন প্রক্রিয়া ফিলিস্তিনিদের নিজস্ব হাতেই রাখার জোরালো আহ্বান জানিয়েছে চীন। জাতিসংঘ...

জাতিসংঘে ভারতে ১৫০ বছরের পুরোনো মসজিদ ধ্বংসের তীব্র প্রতিবাদ শাহবাজ শরিফের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রদত্ত ভাষণে ভারতে ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া, ধর্মীয় বৈষম্য এবং সম্প্রতি উত্তর প্রদেশের সাহারানপুরে ১৫০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী মসজিদ ভেঙে...

Related Articles

জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে সরকার: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

৫০৬ কোটি টাকার ভূতুরে বিল: ফোন করে ক্ষমা চাইলেন বিদ্যুৎমন্ত্রী

মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে সাড়ে পাঁচশত কোটি টাকার কাছাকাছি...

ময়মনসিংহে কৃষিজমিতে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের করুণ মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কৃষিজমিতে জমে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মো....

আগারগাঁওয়ে ফের উচ্ছেদ হলো ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’, দখলমুক্ত ফুটপাত

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত ও পরিচিত ‘মিজানের ভাতের হোটেল’ ফের...

;