Home বিনোদন ৫ আগস্ট চারটি পর্যটন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশের সুযোগ
বিনোদন

৫ আগস্ট চারটি পর্যটন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশের সুযোগ

Share
Share

 

জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল বুধবার (৫ আগস্ট) বান্দরবানের চারটি পর্যটনকেন্দ্রে বিনা মূল্যে প্রবেশের সুযোগ দিচ্ছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসনের পরিচালনায় থাকা নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটনকেন্দ্রে ৫ আগস্ট সারাদিন দর্শনার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন।

জেলা প্রশাসনের এ উদ্যোগে দর্শনার্থীদের জনপ্রতি ২০০ টাকা প্রবেশমূল্য সাশ্রয় হবে।

পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয়দের আশা, বিনা মূল্যে প্রবেশের এ উদ্যোগে আরও বেশি পর্যটক এসব দর্শনীয় স্থানে ভ্রমণে আগ্রহী হবেন। এতে জেলার পর্যটন খাতও আরও প্রাণবন্ত হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মজুরি বৃদ্ধির ঘোষণায় উচ্ছ্বাস, গাজীপুরে শ্রমিকদের আনন্দ মিছিল

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণাকে স্বাগত জানিয়ে গাজীপুরে আনন্দ মিছিল করেছেন পোশাকশ্রমিকেরা। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় বাংলাদেশ...

ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আ. লীগ : রিজভী

আওয়ামী লীগের নেতারা স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল ও পেট্রোল তুলে দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম...

Related Articles

মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষা দেবে গোবর!

মোবাইল ফোনের বিকিরণ (রেডিয়েশন) থেকে সুরক্ষিত থাকতে ফোনের পেছনে গোবর লাগানোর পরামর্শ...

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয় দর্শকরা

ভারতে পাকিস্তানি নাটক, সিনেমা ও গান প্রচারের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটির দর্শকদের...

পাঁচ লাখ অতিথির বিয়ে, ২৫ লাখ রসগোল্লা শেষ কয়েক সেকেন্ডেই!

বিয়ের আসরে উড়ছে বিপুল পরিমাণ টাকা। মেঝেতে ছড়িয়ে থাকা সেই নোট ঝাড়ু...

আজ অন্যের কথা মন দিয়ে শোনার দিন

সাফল্য কিংবা ব্যর্থতা—প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে নানা গল্প। কিন্তু ব্যস্ত জীবনে অন্যের...

;