Home আন্তর্জাতিক রুগি নয়, বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করলেন মনোরোগ বিশেষজ্ঞ
আন্তর্জাতিক

রুগি নয়, বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করলেন মনোরোগ বিশেষজ্ঞ

Share
Share

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে ৪০ বছর বয়সী এক নারী মনোরোগ বিশেষজ্ঞের মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা।

নিহত চিকিৎসকের নাম ডা. হেমিকা আগরওয়াল। পরিবারের দাবি, প্রায় দেড় বছর আগে বিবাহবিচ্ছেদের পর থেকেই তিনি গভীর মানসিক বিষণ্নতায় ভুগছিলেন।

গাজিয়াবাদ পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাজ নগর এক্সটেনশন এলাকার ‘অফিসার্স সিটি-২’ আবাসন থেকে গুরুতর আহত অবস্থায় ডা. হেমিকাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, দাম্পত্য সম্পর্কের ইতি টানার পর থেকেই তাঁর মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটছিল।

ডা. হেমিকার বাবা ড. আর. চন্দ্র, যিনি গাজিয়াবাদের একজন মনোরোগ বিশেষজ্ঞ, পুলিশকে জানান, ১৮ মাস আগে বিবাহবিচ্ছেদের পর থেকে তাঁর মেয়ে দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও বিষণ্নতার সঙ্গে লড়াই করছিলেন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং পরিবারের সদস্যদের বক্তব্য রেকর্ড করেছে। তবে ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পুলিশ ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁয় শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বিদ্যালয়

  নওগাঁর বদলগাছীতে একটি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয়...

ঢাকা কলেজে ছাত্রদলের অতর্কিত হামলা: গুরুতর আহত শিবিরের অফিস সম্পাদক

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক নেতার ওপর অতর্কিত ও সশস্ত্র হামলার গুরুতর অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের...

Related Articles

‘মোদি ডিগ্রি দেখালে আমিও স্কলারশিপের কাগজ দেখাব’: ভারতে নতুন রাজনৈতিক বাকযুদ্ধ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতা ও ডিগ্রি বিতর্ক নিয়ে নতুন করে...

৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত: ভারতে স্কুলের সামনে শিক্ষিকাকে নৃশংস হত্যা

ভারতের হরিয়ানার ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলের প্রাঙ্গণে প্রকাশ্যে এক স্কুলশিক্ষিকাকে নৃশংসভাবে ছুরিকাঘাতে...

পঞ্চগড়ে চার স্ত্রী থাকার পরও নারীর ঘরে জামায়াত সমর্থক: হাতেনাতে ধরে দড়িতে বাঁধল জনতা

পঞ্চগড়ে চার স্ত্রী থাকা সত্ত্বেও এক নারীর ঘরে প্রবেশের অভিযোগে স্থানীয়দের হাতে...

৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে ভারত সরকারের অবস্থান জানালেন জয়সওয়াল

গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। সেখানে একটি...