Home আন্তর্জাতিক প্রীতি ম্যাচ চলাকালে ব্রাজিলে ১৫ বছর বয়সী উদীয়মান ফুটবলারকে গুলি করে হত্যা
আন্তর্জাতিক

প্রীতি ম্যাচ চলাকালে ব্রাজিলে ১৫ বছর বয়সী উদীয়মান ফুটবলারকে গুলি করে হত্যা

Share
Share

ব্রাজিলে এক অনাকাঙ্ক্ষিত ও নৃশংস বন্দুক হামলায় মিকায়েল লিয়ান্দ্রো (১৫) নামে এক উদীয়মান ফুটবলার নিহত হয়েছেন। নিহত লিয়ান্দ্রো দেশটির বিখ্যাত ব্রাজিলিয়ান লিগের ঐতিহ্যবাহী ক্লাব ‘সাও পাওলো’র যুব দলের সাবেক সদস্য ছিলেন।

শনিবার (১ আগস্ট) দেশটির আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মাসেও শহরে স্থানীয় একটি প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে মাঠে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শহরের পন্তাল দা বাররা এলাকায় ম্যাচ চলাকালীন হঠাৎ একদল সশস্ত্র বন্দুকধারী অতর্কিতে হামলা চালায়। ব্রাজিলীয় সিভিল পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অপরাধীরা অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছুড়লেও ভুলবশত মিকায়েল বুলেটের শিকার হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রত স্থানীয় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ অ্যাথলেট।

তরুণ এই ফুটবলার চলতি বছরের প্রথমার্ধে সাও পাওলোর অনূর্ধ্ব-১৫ দলের হয়ে দারুণ পারফর্ম করে ‘কোপা ফিক্টর’ শিরোপা জয়ের গৌরব অর্জন করেছিলেন। সম্প্রতি নিজ শহর মাসেওতে ফিরে তিনি স্থানীয় সিএসএ ক্লাবের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে নিয়মিত অনুশীলন করছিলেন।

তার মর্মান্তিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে ক্লাব সাও পাওলো। এক শোকবার্তায় তারা জানায়, উদীয়মান ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রোর এমন আকস্মিক মৃত্যুতে পুরো ফুটবল পরিবার স্তব্ধ। স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি এই নৃশংস ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ক্লাব কর্তৃপক্ষ।

ঘটনার পরপরই স্থানীয় হোমিসাইড অ্যান্ড পারসোনাল প্রোটেকশন ডিভিশনের উর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে মাঠে নেমেছে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, মাদক পাচারকারী দুটি সন্ত্রাসী চক্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই রক্তক্ষয় ঘটে থাকতে পারে। ওই হামলায় মিকায়েল ছাড়াও আরও কয়েকজন সদস্য গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কোস্টগার্ডের জাহাজ থেকে বাদ জাতীয় চার নেতার নাম

বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে চারটি জাহাজের নাম ছিল মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার...

টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু, আটক ৫

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখ (২৭) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে...

Related Articles

গাজায় ত্রাণ কার্যক্রম দেখতে মিসরের রাফাহ সীমান্তে লুইস হ্যামিল্টন

সাতবারের ফর্মুলা ওয়ান (এফ১) বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন গাজায় মানবিক সহায়তা পাঠানোর কার্যক্রম...

ইরানকে পারমাণবিক শক্তিধর হিসেবে মেনে নিতে চাপ আসতে পারে: নেতানিয়াহু

ইরানকে পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে মেনে নিতে শিগগিরই ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ...

জাকির নায়েকের বাবা ডা. আব্দুল করিম নায়েক: ছেলের স্বপ্নের পাশে যেভাবে দাঁড়িয়েছিলেন

জাকির নায়েককে চেনেন বিশ্বের লাখো মানুষ। ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে বক্তব্য...

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে...

;