চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার পুরাতন বাজারের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন (৭৪) বার্ধক্যজনিত কারণে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার রাত ৮টার দিকে নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার সকাল সাড়ে ১১টায় রহনপুরের রহমতপাড়া বাগান জালাল উদ্দিন কবরস্থানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে গোমস্তাপুর থানা ও রহনপুর তদন্তকেন্দ্রের সমন্বয়ে এসআই আলমগীর ও এসআই মিজানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারেক আহমদ, মতিউর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য প্রভাষক তরিকুল ইসলাম বকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জানাজা শেষে একই কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনকে দাফন করা হয়।
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিখ্যাত তানগানিকা হ্রদে যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের করুণ মৃত্যু হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায়...
ByDesk ReportSeptember 25, 2026আন্তর্জাতিক রাজনীতির উত্তেজনার মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে ভাষণ দান শেষে অত্যন্ত দ্রুততার সাথে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নিউইয়র্কে...
ByDesk ReportSeptember 25, 2026চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত...
ByDesk ReportSeptember 27, 2026রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের কক্ষে ঘুমন্ত অবস্থায় এক শিক্ষার্থীর পায়ে...
ByDesk ReportSeptember 27, 2026রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত হামলা, ব্যাপক ভাঙচুর...
ByDesk ReportSeptember 27, 2026ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) সেনাবাহিনীর একটি বিয়োগান্তক বিমান দুর্ঘটনায় অন্তত ১৭...
ByDesk ReportSeptember 27, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment