Home জাতীয় অপরাধ বগুড়ায় পারিবারিক কবরস্থানে গাঁজা চাষ, দিনমজুর গ্রেপ্তার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

বগুড়ায় পারিবারিক কবরস্থানে গাঁজা চাষ, দিনমজুর গ্রেপ্তার

Share
Share

বগুড়ার গাবতলী উপজেলায় পারিবারিক কবরস্থানের আড়ালে গাঁজা চাষের অভিযোগে মো. সিরাজুল ইসলাম (৪০) নামে এক দিনমজুরকে হাতেনাতে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানকালে ওই কবরস্থান থেকে প্রায় ১২ ফুট লম্বা একটি গাঁজার গাছ উদ্ধার করে জব্দ করা হয়।

রোববার (২ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আকন্দপাড়া গ্রামে সিরাজুল ইসলামের নিজ বাড়িতে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার সিরাজুল ইসলাম ওই এলাকার মৃত ফরিদ ফকিরের ছেলে।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আকন্দপাড়া গ্রামের সিরাজুলের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশির একপর্যায়ে তাদের পারিবারিক কবরস্থানের ভেতর পরিচর্যা করা একটি বিশালাকার গাঁজা গাছের সন্ধান মেলে। পরবর্তীতে আটক সিরাজুলের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সোয়া ৯টার দিকে ১২ ফুট উঁচু গাছটি শেকড়সহ উপড়ে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজুল স্বীকার করেছেন যে, স্থানীয় এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় দুই বছর আগে গাঁজার চারাটি সংগ্রহ করেছিলেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতেই তিনি কৌশলে কবরস্থানের নির্জন স্থানে সেটি রোপণ করে এতদিন ধরে নিয়মিত পরিচর্যা করে আসছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা জানান, অবৈধ মাদক কারবারের সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, মাদকবিরোধী এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পরবর্তীতে উদ্ধারকৃত গাঁজার গাছ, রাসায়নিক পরীক্ষার আলামত ও জব্দতালিকাসহ আসামিকে গাবতলী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাবতলী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পীরগঞ্জে জামায়াতের গণমিছিল

মো. আসাদুজ্জামান, পীরগঞ্জ  গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই হত্যাকাণ্ডের দায়ীদের বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে...

গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুরাদনগরে জামায়াতের গণমিছিল

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণহত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লার মুরাদনগরে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।...

Related Articles

ক্ষমতাচ্যুতির দুই বছর পর প্রথমবার জনসমক্ষে আসছেন শেখ হাসিনা-এনডিটিভির প্রতিবেদন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পর এই...

অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে পপি রাণী সরকার (২৭) নামে তিন মাসের...

অনলাইন জুয়া ও পর্ন আসক্ত ছেলের বিরুদ্ধে বাবার মামলা

যশোরে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফিতে আসক্ত ছেলের নির্যাতনের অভিযোগে নিজের সন্তানের বিরুদ্ধে...

এটাই জুলাই বন্দোবস্ত, দ্রুত ‘ডান বা অ-ডান’ জুলাই বেছে নিয়ে গা বাঁচান: মাহফুজ আলম

জুলাই-আগস্টের গণ–আন্দোলনকে ফরাসি বিপ্লবের সঙ্গে তুলনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও...