ইরানে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় তীব্র গরম ও পানির অভাবে মরুভূমিতে ১৯ জন আফগান অভিবাসীর মৃত্যু হয়েছে।
রোববার (২ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিমরোজ প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতরা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের বাদঘিস প্রদেশের বাসিন্দা। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ইরানে যাওয়ার চেষ্টা করছিলেন। পথে তীব্র দাবদাহ ও পানির সংকটে মরুভূমিতে আটকে পড়ে তৃষ্ণা ও গরমে তাদের মৃত্যু হয়।
নিমরোজের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক হাবিবুল্লাহ এলহাম বলেন, নিখোঁজ ব্যক্তিদের খোঁজে পরিচালিত উদ্ধার অভিযানে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় রিগ লালো মরুভূমি থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে পাশের দাশ্ত-এ মার্গো মরুভূমি, যা ‘মৃত্যুর উপত্যকা’ নামে পরিচিত, সেখান থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। সর্বশেষ ১৪ জনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে ওই দলের সবাই মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
প্রাদেশিক মুখপাত্র আব্দুল মুতাওয়াকিল তাওয়াহিদি বলেন, স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সহায়তায় দুর্গম এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাদঘিস প্রদেশের একই গ্রামের বাসিন্দা ছিলেন। কাজের সন্ধানে ও উন্নত জীবনের আশায় তারা ইরানে যাওয়ার চেষ্টা করেছিলেন।
ইরান ও পাকিস্তান সীমান্তসংলগ্ন নিমরোজ প্রদেশ আফগান অভিবাসীদের অন্যতম প্রধান ট্রানজিট রুট। তবে বিশাল বালিয়াড়ি, দুর্গম ভূপ্রকৃতি এবং গ্রীষ্মকালে ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার কারণে এ পথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
মানবাধিকার ও মানবিক সহায়তা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে, গ্রীষ্মকালে এই পথে পানিশূন্যতা, চরম তাপপ্রবাহ ও অতিরিক্ত ক্লান্তির কারণে বহু অভিবাসী প্রাণ হারান। সর্বশেষ ঘটনাটি আফগানিস্তান থেকে অবৈধ অভিবাসনের ঝুঁকিপূর্ণ পথগুলোর ভয়াবহতার আরেকটি উদাহরণ।
নওগাঁর বদলগাছীতে একটি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্থানীয়...
ByDesk ReportAugust 4, 2026রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক নেতার ওপর অতর্কিত ও সশস্ত্র হামলার গুরুতর অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের...
ByDesk ReportAugust 4, 2026জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সরকার পতনের...
ByDesk ReportAugust 4, 2026রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া (ঢাকা আলিয়া মাদ্রাসা) ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী...
ByDesk ReportAugust 4, 2026রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সংঘর্ষের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা...
ByDesk ReportAugust 4, 2026নওগাঁর বদলগাছী উপজেলার ভাণ্ডারপুর ইউনিয়নে এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয়...
ByDesk ReportAugust 4, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment