Home জাতীয় আইন-বিচার দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর আহমেদ
আইন-বিচারজাতীয়সাম্প্রতিক

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর আহমেদ

Share
Share

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ জামিনে কারামুক্ত হয়েছেন। গত সোমবার (২৭ জুলাই) দুবাইয়ের একটি আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করার পর আইনি নানা প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি কারাগার থেকে মুক্তি পান।

কারামুক্তির পর বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাথে আলাপকালে বেনজীর আহমেদ জামিনে মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। একইসঙ্গে তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানান। তবে আইনি প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ কিংবা অন্যান্য বিষয়ে এখনই বিস্তারিত কোনো মন্তব্য করতে চাননি তিনি।

আদালত সূত্রে জানা যায়, সাবেক এই আইজিপির জামিন মঞ্জুরের ক্ষেত্রে দুবাইয়ের বিচারক কঠোর কিছু শর্ত আরোপ করেছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী, তাঁর মূল পাসপোর্ট বিচারিক হেফাজতে জমা থাকবে এবং অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাতের বাইরে গমনাগমন করতে পারবেন না। মূলত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রেরিত প্রত্যর্পণ সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা ও দুবাইয়ের আদালতে উভয়পক্ষের আইনি শুনানির পরই আদালত শর্তসাপেক্ষে তাঁর জামিনের এই আদেশ দেন।

উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জন, বিপুল অর্থ পাচার ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একাধিক মামলার পরারি আসামি হিসেবে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হন সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তা। গত ১২ জুন ইন্টারপোল ও দুবাই পুলিশ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কর্তৃপক্ষকে তাঁর গ্রেপ্তারের বিষয়টি অবহিত করেছিল।

বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি র‍্যাবের মহাপরিচালক ও ডিএমপি কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আগে তাঁর দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু হলে তিনি দেশ ত্যাগ করেন। মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত এই কর্মকর্তাদের বিরুদ্ধে দেশে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও জারি রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চায়ের দোকানে বন্ধুদের নিয়ে এইচএসসি পরীক্ষার খাতা দেখছিলেন শিক্ষক, বোর্ডের অভিযানে ৪০০ খাতা জব্দ!

অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা নিজের বাসা নয়; এবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকের পাশের একটি চায়ের দোকানে প্রকাশ্যে অরক্ষিত অবস্থায় এইচএসসি...

সুরক্ষিত বাংলায় আপনাকে স্বাগত, তসলিমা নাসরিনের দায়িত্ব নিলেন শুভেন্দু অধিকারী

বাংলাদেশ থেকে নির্বাসিত ও বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত...

Related Articles

ক্যারিয়ারে চরম হতাশায় চাষবাস করতে চেয়েছিলেন ইয়ামি গৌতম

বলিউডে নাম লেখানোর পর প্রথম সিনেমাই বাণিজ্যিকভাবে দারুণ সফল হলেও ক্যারিয়ার গুছিয়ে...

নওগাঁয় কলেজছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়িওয়ালা, পুলিশে ধরিয়ে দিলেন স্ত্রী ও সন্তান

নওগাঁর মহাদেবপুরে ভাড়াটিয়া এক কলেজছাত্রীর সঙ্গে বাড়িওয়ালাকে অনৈতিক ও আপত্তিকর অবস্থায় আটকের...

বাগেরহাটে প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করে তদবির বাণিজ্যের অভিযোগে গ্রেপ্তার ১

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও বন, পরিবেশ...

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার পুরাতন বাজারের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার...