Home আঞ্চলিক সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি তৈরি, কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা
আঞ্চলিক

সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি তৈরি, কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা

Share
Share

 

সিলেট মহানগরের শাহী ঈদগাহ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি উৎপাদন এবং অননুমোদিত খাদ্যরং ব্যবহার করায় একটি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে শাহী ঈদগাহ এলাকার বাধন ফুডস নামের নিমকি তৈরির কারখানায় এ অনিয়ম ধরা পড়ে।

অভিযানকালে দেখা যায়, কারখানাটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছে। এ ছাড়া অননুমোদিত খাদ্যরং ব্যবহার এবং তেলাপোকাযুক্ত তেলে নিমকি প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে কারখানার মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কারখানার মালিককে সতর্ক করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চোর তুহিনকে যেভাবে ঘাতক তুহিন হওয়ার ‘সুযোগ দিয়েছে’ পুলিশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে গ্রেপ্তার তিনজনের একজন মো. তুহিন হোসেনের বিরুদ্ধে আগে মোটরসাইকেল আত্মসাতের...

আজমুল হত্যা মামলায় খুবির চার শিক্ষার্থী আসামি

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সংলগ্ন ইসলামনগর সড়কের একটি মেসে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে আসামি...

Related Articles

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

তুহিন গ্রেপ্তার হতেই ফোনে বারবার কল, সেই কলেই খুলল অপ্রতিম হত্যার জট—নেপথ্যে ৫ হাজার টাকাও

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে অভিযান: ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রী আটক

কক্সবাজার সরকারি কলেজের ‘দোলনচাঁপা’ মহিলা হোস্টেলে এক ঝটিকা অভিযান চালিয়ে ২০ হাজার...

নেত্রকোণায় লড়ির ধাক্কায় ওষুধ কোম্পানির কর্মীর মর্মান্তিক মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। কেন্দুয়া-নেত্রকোণা সড়কের...

;