Home জাতীয় খোদা, চিকিৎসাবিজ্ঞান যাতে ভুল হয়, তার দুই চোখেরই দৃষ্টিশক্তি থাকুক
জাতীয়

খোদা, চিকিৎসাবিজ্ঞান যাতে ভুল হয়, তার দুই চোখেরই দৃষ্টিশক্তি থাকুক

Share
Share

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলায় আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা সংগঠক আলিফ চৌধুরী অপারেশনের আগে দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনার কথা জেনেও বিচলিত হননি। নিজেই অপারেশনের সম্মতিপত্রে (বন্ডে) সই করেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন নিজের ফেসবুক পোস্টে আলিফের অপারেশন থিয়েটারে নেওয়ার আগের মুহূর্তের বর্ণনা তুলে ধরেন।

মনিরা শারমিন লিখেছেন, অপারেশনের আগে বন্ডে উল্লেখ ছিল, আলিফের বাম চোখে গুরুতর আঘাত রয়েছে এবং দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনা আছে। সে সময় আলিফের মা–বাবা হাসপাতালে উপস্থিত ছিলেন না। তাই তাঁকেই নিজের অভিভাবক হিসেবে বন্ডে সই করতে হয়।

পোস্টে তিনি জানান, শুরুতে আলিফকে বিষয়টি জানাতে দ্বিধায় ছিলেন। তবে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সম্ভাব্য ঝুঁকির কথা জানানো হয়। বিষয়টি জানার পর আলিফ শান্তভাবে বলেন, ‘কোথায় সই করতে হবে, দিন। আমি ভয় পাচ্ছি না। হাসনাত, আসিফ ভাই—যাঁরা দেখা করতে চাইছেন, তাঁদের অপারেশনের পর দেখা করতে বলবেন, যাতে ভালোভাবে দেখতে পাই।’

আলিফের এই মানসিক দৃঢ়তার প্রশংসা করে মনিরা শারমিন লিখেছেন, ‘ছেলেটার ব্যক্তিত্বের কঠোরতার কাছে হেরে গেলাম। পাহাড়সম সাহস ছেলেটার। খোদা, চিকিৎসাবিজ্ঞান যাতে ভুল হয়। তার দুই চোখেরই দৃষ্টিশক্তি থাকুক।’

উল্লেখ্য, সম্প্রতি হবিগঞ্জে এনসিপির একটি কর্মসূচিতে হামলার ঘটনায় আলিফ চৌধুরী আহত হন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তাঁর চোখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর...

মুরাদনগরে মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে মিছিল ও শোডাউনের প্রস্তুতির অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাবুটিপাড়া...

Related Articles

বাবার মামলা : মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

রাজধানী শেরেবাংলা নগরের মানিক মিয়া এভিনিউ সংলগ্ন ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪...

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের নিয়ে নতুন তথ্য দিলেন কুবির বাংলা বিভাগের আরেক শিক্ষিকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর...

‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’-মরিয়মের স্বজনদের বিস্ফোরক অভিযোগ

রাজধানী শেরেবাংলা নগরের ন্যাম ভবনে সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয়...

পার্টি হবে রাতে, চলে আয়’-ডেকে নিয়ে শিক্ষার্থী আজমুলকে পিটিয়ে হত্যা

“শুক্রবার মেহেদি নামের ওর এক রুমমেট কল দিয়ে বলে—রাতে পার্টি হবে, দ্রুত...

;