Home জাতীয় দুর্ঘটনা দুর্ঘটনায় আহত চিত্রনায়িকা মেঘলা মুক্তা, আইসিইউতে চিকিৎসাধীন
দুর্ঘটনা

দুর্ঘটনায় আহত চিত্রনায়িকা মেঘলা মুক্তা, আইসিইউতে চিকিৎসাধীন

Share
Share

 

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)–তে চিকিৎসাধীন রয়েছেন চিত্রনায়িকা মেঘলা মুক্তা। তবে নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার কারণে তিনি কোন হাসপাতালে ভর্তি আছেন, তা প্রকাশ করা হয়নি। তাঁর অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে তাঁর টিম।

বুধবার মেঘলা মুক্তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে তাঁর দ্রুত সুস্থতার জন্য ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ভয়াবহ দুর্ঘটনায় আহত হওয়ার পর বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন মেঘলা মুক্তা। তাঁর অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। একই সঙ্গে যাচাই–বাছাই ছাড়া কোনো তথ্য বা গুজব ছড়িয়ে না দেওয়ার অনুরোধ জানানো হয়। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।

এর আগে গত ২৭ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেঘলা মুক্তা জানিয়েছিলেন, তাঁর মোবাইল ফোন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণে কিছুদিন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকতে পারবেন না।

র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন মেঘলা মুক্তা। পরে তেলেগু চলচ্চিত্র সাকালা কালা ভাল্লাভুডু–তে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। এরপর তিনি পায়ের ছাপ, কাঠগোলাপ ও আগুনের পাখি চলচ্চিত্রে অভিনয় করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারত থেকে আমদানি করা ৯ হাজার ৫০০ টন চালের বিতরণ বন্ধ

ভারত থেকে আমদানি করা চালের নমুনায় ক্যানসার সৃষ্টিকারী উপাদান আফলাটক্সিনের উপস্থিতি শনাক্ত হওয়ার পর ৯ হাজার ৫০০ টন চালের বিতরণ সাময়িকভাবে বন্ধ করেছে...

কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন...

Related Articles

মাঠে সংঘর্ষের পর হাসপাতালে মৃত্যু স্প্যানিশ ফুটবলারের

স্পেনের দ্বিতীয় বিভাগের একটি ফুটবল ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের পর হাসপাতালে...

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৬৮

স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায়...

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা: নিহতের সংখ্যা বেড়ে ৪

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাটিভর্তি ডাম্প...

ইতালিতে বাস ও ইলেকট্রিক স্কুটারের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর বারীতে এক ভয়াবহ ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান...

;