Home বিনোদন ফুটবলকে ‘বিক্রি করে দিয়েছে’ ফিফা, ক্ষুব্ধ ম্যাথেউস
বিনোদন

ফুটবলকে ‘বিক্রি করে দিয়েছে’ ফিফা, ক্ষুব্ধ ম্যাথেউস

Share
Share

স্পেন–আর্জেন্টিনা ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। তবে টুর্নামেন্ট শেষ হলেও থামেনি ফিফাকে ঘিরে বিতর্ক। এবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কড়া সমালোচনা করেছেন জার্মান কিংবদন্তি লোথার ম্যাথেউস।

জার্মান সংবাদমাধ্যম স্পোর্ট বিল্ড–এ প্রকাশিত নিজের কলামে ম্যাথেউস দাবি করেন, ‘ফুটবলকে অনেক আগেই বিক্রি করে দিয়েছে ফিফা।’ একই সঙ্গে বালোগানের লাল কার্ড স্থগিতের সিদ্ধান্তকে তিনি ‘ফেয়ারপ্লে ও ফুটবলের প্রতি বিশ্বাসঘাতকতা’ বলে আখ্যা দিয়েছেন।

ম্যাথেউস লেখেন, ‘ডোনাল্ড ট্রাম্পের ফোনের পর ফিফা যেভাবে বালোগানের লাল কার্ড স্থগিত করল, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন সিদ্ধান্ত কখনোই হওয়া উচিত হয়নি। এটি ফেয়ারপ্লে এবং ফুটবলের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা।’

তিনি আরও বলেন, পুরো টুর্নামেন্টজুড়ে ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতি, ফুটবলের অতিরিক্ত আমেরিকাকেন্দ্রিক উপস্থাপন এবং বাণিজ্যিকীকরণ তাঁকে হতাশ করেছে।

হাইড্রেশন ব্রেক নিয়েও প্রশ্ন তোলেন ম্যাথেউস। তাঁর ভাষায়, ‘খেলোয়াড়দের ড্রিংকস ব্রেকের প্রয়োজন নেই। ফিফা ও টেলিভিশন সম্প্রচারকারীরা মূলত বাণিজ্যিক স্বার্থেই এই বিরতিগুলো ব্যবহার করছে।’

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো সম্পর্কেও আপত্তি জানান তিনি। ম্যাথেউস বলেন, ‘পরিবেশনা ভালো ছিল, কিন্তু হাফটাইমে কেন? এতে বিরতির সময় অযথা দীর্ঘ হয়েছে। এসব আয়োজন ম্যাচ শুরুর আগেই করা যেত।’

বিশ্বকাপের টিকিটের উচ্চ মূল্য নিয়েও সমালোচনা করেন জার্মান কিংবদন্তি। তাঁর মতে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে সমর্থকদের জন্য টিকিটের দাম ছিল অত্যন্ত বেশি। তিনি বলেন, ‘হয়তো আমার চিন্তাভাবনা কিছুটা রোমান্টিক শোনাবে, কিন্তু আমি চাই ফুটবল সবার জন্য উন্মুক্ত থাকুক।’

কলামের শেষ দিকে রসিকতার সুরে ম্যাথেউস লেখেন, ‘শোনা যাচ্ছে, পরবর্তী বিশ্বকাপে দলের সংখ্যা ৬৪ করা হতে পারে। তাহলে অন্তত ইতালি নিশ্চিতভাবে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে!’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফাইনালে লাল কার্ডের পর প্রথমবার মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায়...

দিল্লিতে শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, ক্ষোভ প্রকাশ করলেন অরিজিৎ সিং

ভারতের রাজধানী দিল্লিতে পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে...

Related Articles

বিশ্বকাপে ম্যাচ পাতানোর প্রমাণ মেলেনি, জানাল ফিফা

২০২৬ ফুটবল বিশ্বকাপে কোনো ম্যাচ পাতানো বা সন্দেহজনক বাজির কার্যক্রমের প্রমাণ পাওয়া...

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

২০২৬ ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে স্পেন ও আর্জেন্টিনার ফাইনালের মধ্য দিয়ে। এবার...

অভিষেকেই ৩০০ গোলের মাইলফলক ছুঁলেন গ্রিজম্যান

২০২৬ বিশ্বকাপ শেষে নতুন ক্লাব মৌসুমের প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের...

ইন্টার মায়ামিতে ক্যাসেমিরো, এবার মেসির সতীর্থ ব্রাজিলিয়ান তারকা

ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোকে দলে ভিড়িয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব...