Home জাতীয় হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু
জাতীয়

হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

Share
Share

দেশে হামের প্রাদুর্ভাব ও উপসর্গ নিয়ে প্রাণহানির ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭ জন রোগী।
বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন ও হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদন থেকে এ উদ্বেগজনক তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে আরও ৬ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই একই সময়ে ল্যাব নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে অন্য কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৭০৮ জন শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, ল্যাবে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৫ জন শিশু। ফলে এই চার মাসে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৩ জনে।

এদিকে আক্রান্তের সংখ্যাও প্রতিনিয়ত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে ১৩৩ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং একই সময়ে হামের উপসর্গ নিয়ে চিহ্নিত হয়েছে আরও ৯০৪ জন রোগী।স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হিসাব মতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৭৮ জনে। আশার কথা হলো, চিকিৎসাধীন রোগীদের মধ্যে এ পর্যন্ত ৯৯ হাজারের বেশি শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তবে শিশুদের সুরক্ষিত রাখতে দ্রুত টিকাদান ও সার্বিক স্বাস্থ্যব্যবস্থা জোরদার করার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, গ্রেপ্তার ‘পাতানো মামা’

জামালপুরের মেলান্দহে বিয়ের ১৯ দিনের মাথায় বিএনপি নেতা সুজন মণ্ডলের স্ত্রী সুমি আক্তারকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে এমদাদুল হক অরচন নামের এক ব্যক্তির...

অচেতন করে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণের ওষুধ খাওয়াতেন মাদরাসাশিক্ষক

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু ইউসুফ প্রামাণিক নামের এক শিক্ষককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। ওই ছাত্রীর...

Related Articles

বেকারত্ব বেশি থাকলে শিক্ষায় বরাদ্দ বাড়িয়ে লাভ কী: শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেছনে সরকার বিপুল অর্থ ব্যয় করার পরও বেকারত্বের হার বেশি...

বুড়িচংয়ে যুবলীগ নেতার সারের ডিলারশিপ, বিএনপির তৃণমূলে ক্ষোভ

কুমিল্লার বুড়িচংয়ে বাড়িতে সারের গুদাম দেখিয়ে যুবলীগ নেতা নজরুল ইসলাম সারের ডিলারশিপ...

আমার রাষ্ট্রীয় সম্মান জামায়াত-এনসিপির সহ্য হচ্ছে না: আমজনতার তারেক

নিজের রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহ্য হচ্ছে...

বসার জায়গা চেয়েও পাননি, স্ট্রোক করে মেট্রোরেলেই নিভল বিশ্ববিদ্যালয় শিক্ষকের প্রাণ

রাজধানীর মেট্রোরেলে যাত্রাপথে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের...

;