Home সাম্প্রতিক অসুস্থ হয়ে হাসপাতালে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন, দোয়া চাইলেন সবার কাছে
সাম্প্রতিক

অসুস্থ হয়ে হাসপাতালে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন, দোয়া চাইলেন সবার কাছে

Share
Share

যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর রক্তে সংক্রমণ ধরা পড়েছে। একই সঙ্গে রক্তের প্লাটিলেটের সংখ্যা নেমে এসেছে ৩৪ হাজারে।

মঙ্গলবার (২১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অসুস্থতার বিষয়টি জানিয়ে সবার কাছে দোয়া চান তিনি।

ফেসবুক পোস্টে রবিউল ইসলাম নয়ন লেখেন, ‘অসুস্থ হলে বোঝা যায়, সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। অসুস্থ অবস্থায় তখন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না। মনে হয়, সুস্থতাই জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। আর এমন সময় আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনাই পারে কঠিন অসুস্থতা থেকে মুক্তি দিতে।’

তিনি আরও লেখেন, ‘আজ ভোর থেকে খুবই অসুস্থ। শরীরে জ্বর। মেডিকেল রিপোর্ট করানোর পর জানা গেল রক্তে ইনফেকশন। রক্তের প্লাটিলেট ৩৪ হাজারে চলে এসেছে।’

সবশেষে তিনি সবার কাছে দোয়া চেয়ে লেখেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর। তাঁর কাছে দোয়া করলে তিনি কাউকেই খালি হাতে ফেরান না। সবাই আমার জন্য দোয়া করবেন।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

একদিনে রাজধানীতে গ্রেপ্তার ৪৬৩, মামলা ৩৮

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৩৮টি মামলা হয়েছে। অভিযানে...

ফাইনালে ওঠাকেই বড় অর্জন হিসেবে দেখছেন স্পেনের কোচ দে লা ফুয়েন্তে

বিশ্বকাপ ফাইনালের আগে ম্যাচ পরিচালনা নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী লড়াইয়ের আগে...

Related Articles

মাদারীপুরে র‍্যাবের অভিযানে জাল টাকা ও সরঞ্জামসহ আটক ১

মাদারীপুরের কালকিনি উপজেলায় অভিযান চালিয়ে জাল টাকা ও জাল নোট তৈরির বিভিন্ন...

মঞ্চ ছাড়তে অনীহা দেখান ট্রাম্প, সরাতে পারছিলেন না ফিফা সভাপতিও

নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক ও আনন্দঘন মুহূর্তটি এক...

মোংলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

বাগেরহাটের মোংলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইফা আক্তার (২) নামে এক শিশুর...

ঝিনাইদহে ভেঙে ফেলা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য, দায় নিচ্ছে না কোনো কর্তৃপক্ষ

ঝিনাইদহ জেলা শহরের প্রবেশমুখে নির্মিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর ও ভাস্কর্যটি গত...