Home বিনোদন লামিনে ইয়ামালদের চুল কাটতে রোলস-রয়েসে এলেন নাপিত
বিনোদন

লামিনে ইয়ামালদের চুল কাটতে রোলস-রয়েসে এলেন নাপিত

Share
Share

বিশ্বকাপজয়ী স্পেন দল দেশে ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের উদ্‌যাপনের নানা ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। খেলোয়াড়দের পারফরম্যান্সের পাশাপাশি এবার আলোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের এক পেশাদার নাপিত ব্রায়ান গার্দাদো।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রোলস-রয়েস গাড়ি চালিয়ে স্পেন দলের হোটেলে পৌঁছান গার্দাদো। গাড়ি থেকে নেমে সরঞ্জামভর্তি একটি ব্যাগ নিয়ে হোটেলে প্রবেশ করেন। পরে ভিডিওতে দেখা যায়, তিনি স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের চুল ছাঁটছেন। কাজ শেষে ইয়ামালের স্বাক্ষর করা একটি জার্সিও উপহার পান তিনি।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের বাসিন্দা ব্রায়ান গার্দাদো মূলত সেলিব্রিটিদের চুল ও দাড়ি পরিচর্যার কাজ করেন। এবারের বিশ্বকাপজুড়েই তিনি স্পেন জাতীয় দলের খেলোয়াড়দের গ্রুমিংয়ের দায়িত্বে ছিলেন। ১৩ জুলাই সেই দায়িত্ব পালন করতেই তিনি দলের হোটেলে যান।

গার্দাদো নিজেই তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন। ১৬ জুলাই দেওয়া পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, ‘The most important haircut of my career as a barber.’ (একজন নাপিত হিসেবে আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুল কাটা।)

বিশ্বকাপের সেমিফাইনালের আগে নতুন করে চুল কাটান লামিনে ইয়ামাল। ফুটবলারদের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নতুন লুকে দেখা যাওয়ার ঘটনা নতুন নয়। তবে রোলস-রয়েসে করে নাপিতের দলের হোটেলে আসার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

নতুন এই লুকেই ১৫ জুলাই ফ্রান্সের বিপক্ষে মাঠে নামেন ইয়ামাল। ম্যাচে স্পেন ২-০ গোলের জয় পেয়ে বিশ্বকাপের শিরোপা জিতে নেয়। পুরো ম্যাচে দারুণ পারফরম্যান্স উপহার দেন স্পেনের এই তরুণ তারকা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানকে ঘিরে ট্রাম্পের ভুল পদক্ষেপ, পতনের পথে মার্কিন সাম্রাজ্য!

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট যেটিকে ‘অর্থনৈতিক ডি-ডে’ বলেছেন, তার মাধ্যমে ইরানের ওপর চাপ আরও বাড়াতে চাইছে ওয়াশিংটন। ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

কক্সবাজারে বিপুলসংখ্যক আইফোন ও ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত কক্সবাজার শহরের...

Related Articles

শুটিং করছিলেন মৌসুমী, হঠাৎ জানলেন সালমান শাহ মারা গেছে, এরপর…

তিরিশ বছর আগের আজকের দিনে বিএফডিসিতে ‘সুখের ঘরে দুখের আগুন’ সিনেমার শুটিং...

একই দলে খেলতে পারেন মেসি-রোনালদো

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো—গত দুই দশকে ফুটবলকে উপহার দিয়েছেন ইতিহাসের অন্যতম...

আগস্টে কে-পপের সবচেয়ে আলোচিত তারকা কে?

আগস্টে কে-পপের সবচেয়ে আলোচিত তারকা কে? উত্তরটি হয়তো অনেককেই চমকে দেবে। তিনি...

শরৎচন্দ্র হয়ে চমকে দিলেন, কে এই অভিনেতা

‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমা নিয়ে আসছেন সৃজিত মুখোপাধ্যায়। আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে...