Home জাতীয় সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ আটক ১
জাতীয়

সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ আটক ১

Share
Share

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট


সুন্দরবনের নলিয়ান এলাকা থেকে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় মেহেদী হাসান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান ক্লোজারপাড়া–সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযানে প্রায় ৬৬ হাজার টাকা মূল্যের ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। একই সঙ্গে হরিণের মাংস পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেহেদী হাসানকে আটক করা হয়।

পরে জব্দ করা হরিণের মাংস ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কানাডার টরন্টোতে শক্তিশালী বজ্রঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজারের বেশি গ্রাহক

কানাডার বৃহত্তম শহর টরন্টোতে আঘাত হেনেছে এক শক্তিশালী বজ্রঝড়। প্রবল বৃষ্টিপাত, ঝোড়ো বাতাস ও ভারী শিলাবৃষ্টির তাণ্ডবে গাছপালা উপড়ে পড়েছে, শহরের প্রধান প্রধান...

আসিফ মাহমুদ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ: চার ধরনের নথি চেয়েছে দুদক

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে চার...

Related Articles

মিটার বসানোর আগেই ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে নতুন মিটার স্থাপনের আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিদ্যুৎ...

সড়কে বাস পার্কিং কেন, পুলিশ বলল, ‘আপনি নাইম্যা বাস সরায়া দ্যান’

রাজধানীর বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান পর্যন্ত সড়কের দুই পাশে বাস পার্কিং করে...

হাসপাতালে অসুস্থ বাবার কাছ থেকে দলিলে সইয়ের চেষ্টা, জানা গেল মেয়ের পরিচয়

অসুস্থ ও চিকিৎসাধীন এক বৃদ্ধ বাবার কাছ থেকে হাসপাতালের শয্যায় বসে জমি-সংক্রান্ত...

মির্জা আব্বাস দেশে ফেরার পর যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

যেকোনো মূল্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) টিকিয়ে রাখতে নিজের অর্থ, শ্রম ও...