Home জাতীয় মুক্তিযুদ্ধের চেতনা হারালে স্বাধীনতার গুরুত্বও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয়

মুক্তিযুদ্ধের চেতনা হারালে স্বাধীনতার গুরুত্বও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

Share
Share

 

 

মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্ম হারিয়ে ফেললে অর্জিত স্বাধীনতার গুরুত্বও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর শাহবাগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি বড় ক্ষতিগ্রস্ত হবে। আজ অনেকে একাত্তরের ইতিহাসের সঙ্গে অনেক কিছু গুলিয়ে ফেলেন। কিন্তু একাত্তর না হলে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না।’

মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর ভূমিকার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, হিন্দু অধ্যুষিত গ্রামগুলো ধ্বংস করে দেওয়া হয়েছিল। নারী নির্যাতন, হত্যা এবং নানা ধরনের মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল। তিনি দাবি করেন, এসব অপরাধ সংঘটনে রাজাকার বাহিনী পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের সেপ্টেম্বরে বিলোনিয়া সীমান্তে দায়িত্ব পালনের সময় তিনি এক নারীর ওপর নির্যাতনের ঘটনা প্রত্যক্ষ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই নারীকে একটি বাঙ্কারে বেঁধে নির্যাতন করা হতো। তিনি অভিযোগ করেন, এসব ঘটনার সঙ্গে রাজাকার বাহিনীর সদস্যরা জড়িত ছিল এবং তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আগস্টে রাজনৈতিক সহিংসতায় ৭ জন নিহত, আহত ৫৩৬: এইচআরএসএস

চলতি বছরের আগস্ট মাসে সারা দেশে রাজনৈতিক সহিংসতায় ৭ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বিএনপির ৫ জন, আওয়ামী লীগের ১ জন ও জামায়াতে...

কানাডার টরন্টোতে শক্তিশালী বজ্রঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন ৪৫ হাজারের বেশি গ্রাহক

কানাডার বৃহত্তম শহর টরন্টোতে আঘাত হেনেছে এক শক্তিশালী বজ্রঝড়। প্রবল বৃষ্টিপাত, ঝোড়ো বাতাস ও ভারী শিলাবৃষ্টির তাণ্ডবে গাছপালা উপড়ে পড়েছে, শহরের প্রধান প্রধান...

Related Articles

মিটার বসানোর আগেই ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে নতুন মিটার স্থাপনের আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিদ্যুৎ...

সড়কে বাস পার্কিং কেন, পুলিশ বলল, ‘আপনি নাইম্যা বাস সরায়া দ্যান’

রাজধানীর বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান পর্যন্ত সড়কের দুই পাশে বাস পার্কিং করে...

হাসপাতালে অসুস্থ বাবার কাছ থেকে দলিলে সইয়ের চেষ্টা, জানা গেল মেয়ের পরিচয়

অসুস্থ ও চিকিৎসাধীন এক বৃদ্ধ বাবার কাছ থেকে হাসপাতালের শয্যায় বসে জমি-সংক্রান্ত...

মির্জা আব্বাস দেশে ফেরার পর যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

যেকোনো মূল্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) টিকিয়ে রাখতে নিজের অর্থ, শ্রম ও...