Home জাতীয় অপরাধ ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়া হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মেজর মোজাফফর
অপরাধজাতীয়

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়া হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মেজর মোজাফফর

Share
Share

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১৫ জুলাই) মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কোর্ট মার্শালের জন্য তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তা হামলা চালিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেন। অভিযোগ অনুযায়ী, ওই হামলায় সরাসরি অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের অন্যতম ছিলেন মেজর মোজাফফর হোসেন।

তদন্তসংশ্লিষ্ট তথ্যে বলা হয়েছে, হামলার সময় তিনিই প্রথম জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং গুলি চালান। হত্যাকাণ্ডের পর তিনি তৎকালীন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ফোন করে রাষ্ট্রপতি নিহত হওয়ার তথ্য জানান।

পরবর্তীতে সামরিক ট্রাইব্যুনালে এ মামলায় ১৮ জন সেনা কর্মকর্তার বিচার হয়। এর মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। তবে মেজর মোজাফফর হোসেন ও মেজর এস এম খালেদ দীর্ঘদিন পলাতক ছিলেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাজা এড়াতে মেজর মোজাফফর দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন। পরে ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে বিভিন্ন স্থানে অবস্থান করেন।

প্রায় ৪৫ বছর পর তার গ্রেপ্তারের মাধ্যমে দেশের অন্যতম আলোচিত জিয়া হত্যা মামলার বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো। এখন সেনাবাহিনীর কোর্ট মার্শালের মাধ্যমে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালিত হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তনু হত্যা মামলার দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার দুই গুরুত্বপূর্ণ অভিযুক্ত সাবেক সেনাসদস্য মো. জাহিদুজ্জামান ও মো. শাহীন আলমের...

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ, ‘প্রাথমিক সত্যতা’ নিয়ে বক্তব্য বদলাল দুদক

সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান নিয়ে নিজেদের বক্তব্য সংশোধন...

Related Articles

মির্জা আব্বাস দেশে ফেরার পর যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

যেকোনো মূল্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) টিকিয়ে রাখতে নিজের অর্থ, শ্রম ও...

দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ

আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালের চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক সহায়তা...

বনানীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে র‍্যাব সদস্যসহ গ্রেপ্তার ৫

রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে র‍্যাবের এক সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা...

জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে ডিএমপির ৯ নির্দেশনা

শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে রাজধানীতে আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা...