বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে শহরের নিতাইগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীর ফায়ার জেটিতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ডুবুরি সাদিক রাজবাড়ীর কুমড়াকান্দি গ্রামের আশরাফ শেখের ছেলে। তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।
ফায়ার সার্ভিস জানায়, ফায়ার জেটিতে জমে থাকা কচুরিপানা পরিষ্কারের কাজ চলছিল। এ সময় ডুবুরি সদস্য সাদিক, শামসুল ও স্পিডবোট চালক সজল দায়িত্ব পালন করছিলেন। কাজের একপর্যায়ে সাদিক স্পিডবোট থেকে নদীতে পড়ে মুহূর্তেই পানিতে তলিয়ে যান।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ডুবুরিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, সাদিক একজন দক্ষ, সাহসী ও দায়িত্বশীল ডুবুরি ছিলেন। বিভিন্ন উদ্ধার অভিযানে অসামান্য সাহসিকতা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রীয় পদক অর্জন করেন। তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।
কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার...
ByDesk ReportSeptember 2, 2026এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্ট শুরুর আগেই খেলোয়াড়দের থাকা-খাওয়া, ড্রেসিংরুম ও মাঠের সুযোগ-সুবিধা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট...
ByDesk ReportSeptember 2, 2026মাদারীপুরে মারামারির মামলার চার আসামিকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে পুলিশের একটি...
ByDesk ReportSeptember 4, 2026ফেনীর ছাগলনাইয়ায় বাস, কাভার্ড ভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।...
ByDesk ReportSeptember 4, 2026নওগাঁর সাপাহারে আমবাগান থেকে রুবেল হক (২৬) নামে এক গ্রাম পুলিশের ঝুলন্ত...
ByDesk ReportSeptember 2, 2026চোখের চিকিৎসার জন্য বগুড়া থেকে স্বামীর হাত ধরে ঢাকায় এসে ছিনতাইকারীর নৃশংসতার...
ByDesk ReportAugust 30, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment