Home আন্তর্জাতিক গ্রিন কার্ডে নতুন শর্ত বিবেচনায় ট্রাম্প প্রশাসন, লাগতে পারে ১ লাখ ডলার জামানত
আন্তর্জাতিক

গ্রিন কার্ডে নতুন শর্ত বিবেচনায় ট্রাম্প প্রশাসন, লাগতে পারে ১ লাখ ডলার জামানত

Share
Share

 

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেতে আবেদনকারীদের জন্য নতুন আর্থিক শর্ত আরোপের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। প্রস্তাব অনুযায়ী, গ্রিন কার্ডের আবেদনকারীদের কাছ থেকে সর্বোচ্চ ১ লাখ মার্কিন ডলার পর্যন্ত আগাম জামানত নেওয়া হতে পারে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

প্রতিবেদন অনুযায়ী, বিদেশ থেকে স্থায়ী অভিবাসী ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে এ ধরনের জামানত ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আবেদনকারীর ঝুঁকি ও পরিস্থিতি বিবেচনায় জামানতের পরিমাণ ভিন্ন হতে পারে।

প্রস্তাবিত নীতিমালায় বলা হয়েছে, আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে নির্দিষ্ট অঙ্কের অর্থ জমা দিতে হবে। পরবর্তীতে তারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে ওই অর্থ ফেরত পাওয়ার সুযোগ থাকতে পারে। তবে নাগরিকত্ব পেতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে।

কর্মকর্তাদের ভাষ্য, এই জামানত ব্যবস্থা এক ধরনের আর্থিক নিরাপত্তা হিসেবে কাজ করবে। কোনো অভিবাসী যুক্তরাষ্ট্রে গিয়ে নিজের ব্যয়ভার বহনে ব্যর্থ হলে যাতে সরকারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না পড়ে, সে লক্ষ্যেই এ উদ্যোগ বিবেচনা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুরুতে কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এ নীতি চালু করা হতে পারে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

বিশ্লেষকদের মতে, ১ লাখ ডলারের মতো বড় অঙ্কের জামানতের শর্ত কার্যকর হলে বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর আবেদনকারীদের জন্য গ্রিন কার্ড পাওয়া আরও কঠিন হয়ে উঠতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, মঞ্চে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মোঃ ইয়াছিন সরকার , কুমিল্লা শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে...

কর মওকুফ চায় মীর শাহে আলমের পারিবারিক কোম্পানি

পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনের কাঁচামাল আমদানিতে সব ধরনের কর, ভ্যাট ও শুল্ক মওকুফের আবেদন করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

Related Articles

এল নিনোর প্রভাবে জলবায়ুর ‘অজানা ও উত্তপ্ত সীমানায়’ পৃথিবী: গুতেরেস

বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস...

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ১৮, নারী-শিশুসহ আহত ১৪২

ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলায় অন্তত ১৮ জন নিহত এবং নারী ও...

ইরানকে সমর্থনের ঘোষণা পুতিনের, বললেন ‘ক্ষুধার্ত হাঙরের’ দাঁতভাঙা জবাব দেবে রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধ আরও তীব্র করার অঙ্গীকার করেছেন।...

‘যুক্তরাষ্ট্র মহাশয়তান, ইসরায়েল শয়তান’: কড়া ভাষায় নিন্দা গালিবাফের

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি আনন্দঘন বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে...