Home জাতীয় দুর্ঘটনা শীতলক্ষ্যায় কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নদীতে নিখোঁজ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি
দুর্ঘটনা

শীতলক্ষ্যায় কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নদীতে নিখোঁজ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

Share
Share
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় স্পিডবোট থেকে নদীতে পড়ে ফায়ার সার্ভিসের এক রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে শহরের নিতাইগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীর ফায়ার জেটিতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ডুবুরি সাদিক রাজবাড়ীর কুমড়াকান্দি গ্রামের আশরাফ শেখের ছেলে। তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস জানায়, ফায়ার জেটিতে জমে থাকা কচুরিপানা পরিষ্কারের কাজ চলছিল। এ সময় ডুবুরি সদস্য সাদিক, শামসুল ও স্পিডবোট চালক সজল দায়িত্ব পালন করছিলেন। কাজের একপর্যায়ে সাদিক স্পিডবোট থেকে নদীতে পড়ে মুহূর্তেই পানিতে তলিয়ে যান।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ডুবুরিকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, সাদিক একজন দক্ষ, সাহসী ও দায়িত্বশীল ডুবুরি ছিলেন। বিভিন্ন উদ্ধার অভিযানে অসামান্য সাহসিকতা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রীয় পদক অর্জন করেন। তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের কারিগরি-বৃত্তিমূলক প্রশিক্ষণ দেবে সরকার: প্রধানমন্ত্রী

কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার...

এশিয়ান গেমসে ক্রিকেট নিয়ে বিতর্ক, মূল দল না পাঠানোর ভাবনা বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্ট শুরুর আগেই খেলোয়াড়দের থাকা-খাওয়া, ড্রেসিংরুম ও মাঠের সুযোগ-সুবিধা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট...

Related Articles

মাদারীপুরে শিশুকে রক্ষা করতে গিয়ে পুলিশের পিকআপ খাদে, নিহত ১

মাদারীপুরে মারামারির মামলার চার আসামিকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে পুলিশের একটি...

ফেনীতে বাস-কাভার্ড ভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ফেনীর ছাগলনাইয়ায় বাস, কাভার্ড ভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।...

রাতে নিখোঁজ, সকালে আমবাগানে গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ

নওগাঁর সাপাহারে আমবাগান থেকে রুবেল হক (২৬) নামে এক গ্রাম পুলিশের ঝুলন্ত...

ছিনতাইকারীর হেঁচকা টানে স্বামীর চোখের সামনেই শিক্ষিকা স্ত্রীর করুণ মৃত্যু

চোখের চিকিৎসার জন্য বগুড়া থেকে স্বামীর হাত ধরে ঢাকায় এসে ছিনতাইকারীর নৃশংসতার...