Home জাতীয় শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ
জাতীয়

শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ

Share
Share

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত যেসব আসামির বিরুদ্ধে বাংলাদেশে বিচার হয়েছে বা বিচারাধীন রয়েছে, তাদের ফিরিয়ে আনতে সরকার ধারাবাহিকভাবে ভারতের সঙ্গে যোগাযোগ করছে। এ বিষয়ে একাধিকবার চিঠিও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, “আমরা আশা করি, ভারত সরকার আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেবে এবং কূটনৈতিক প্রক্রিয়া আরও ত্বরান্বিত করে তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে।”

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে তিনি মনে করেন না। তার ভাষায়, দুই দেশের সম্পর্ক বহুমাত্রিক এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সংলাপ অব্যাহত থাকবে।

তিনি বলেন, “শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তিনি দেশে ফিরলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে।”

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, নিহত ও আহত ব্যক্তিদের পরিবার বিচার প্রত্যাশা করছে। তাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি বলেন, “বাংলাদেশের মানুষ দেখতে চায়, যাদের বিরুদ্ধে আদালতের রায় হয়েছে বা বিচার চলছে, তাদের আইনের আওতায় এনে বিচার কার্যকর করা হচ্ছে।”

তিনি আরও জানান, সরকার প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পে-স্কেল: ৫৩ বছরে ১৩০ থেকে পৌঁছেছে ১ লাখ ৫৬ হাজার

স্বাধীনতার পর ১৯৭৩ সালে দেশের প্রথম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ছিল ১৩০ টাকা। ৫৩ বছর পর নবম জাতীয়...

সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত, এ-বি-সি শ্রেণির বাসা সরাসরি দেবে না আবাসন পরিদপ্তর

সরকারি বাসা বা বাড়ি বরাদ্দের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে সরকারি আবাসন পরিদপ্তর সরাসরি এ, বি ও সি শ্রেণির বাসা বরাদ্দ...

Related Articles

হাসপাতালে অসুস্থ বাবার কাছ থেকে দলিলে সইয়ের চেষ্টা, জানা গেল মেয়ের পরিচয়

অসুস্থ ও চিকিৎসাধীন এক বৃদ্ধ বাবার কাছ থেকে হাসপাতালের শয্যায় বসে জমি-সংক্রান্ত...

মির্জা আব্বাস দেশে ফেরার পর যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

যেকোনো মূল্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) টিকিয়ে রাখতে নিজের অর্থ, শ্রম ও...

দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ

আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালের চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক সহায়তা...

জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে ডিএমপির ৯ নির্দেশনা

শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে রাজধানীতে আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা...