Home জাতীয় মির্জা আব্বাস দেশে ফেরার পর যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয়

মির্জা আব্বাস দেশে ফেরার পর যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

Share
Share

যেকোনো মূল্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) টিকিয়ে রাখতে নিজের অর্থ, শ্রম ও মেধা বিলিয়ে দিলেও প্রবীণ নেতা মির্জা আব্বাসকে দল সঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মির্জা আব্বাসের অসুস্থতা, তাঁর রাজনৈতিক জীবনে অবমূল্যায়ন ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এ মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘মির্জা আব্বাস ভাই দীর্ঘদিন পরিশ্রম করেছেন। বিএনপিকে রক্ষা করতে নিজের সম্পদ ও সময় দিয়েছেন। কিন্তু দল তাঁকে যেভাবে মূল্যায়ন করা উচিত ছিল, তা করেনি। বিএনপির এই অবমূল্যায়ন আমাদের মতো তরুণ রাজনীতিবিদ ও অন্য রাজনৈতিক কর্মীদের জন্য একটি বড় শিক্ষা।’

সাক্ষাৎকারে মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দীর্ঘদিনের শারীরিক জটিলতার পাশাপাশি দলীয় অবমূল্যায়নজনিত মানসিক চাপও প্রভাব ফেলতে পারে বলে উল্লেখ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে নয়, ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে দেখেছি, মূলত দীর্ঘদিনের শারীরিক জটিলতা ও কর্মীদের অতিরিক্ত চাপের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।’

মির্জা আব্বাসের অসুস্থতায় মানবিক সহানুভূতি প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘মৃত্যুর আগে মানুষ কতটুকু সততা ও আমল নিয়ে বেঁচে ছিল, সেটাই মূল কথা। কেউ জিজ্ঞেস করবে না, আপনি অমুক দলকে কতটুকু সেবা দিয়েছেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সাম্প্রতিক ভিডিওর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফেরার পর কর্মীদের অতিরিক্ত সমাগমে তিনি কিছুটা শারীরিক চাপের মুখে পড়েন। সুস্থ জীবনের জন্য তাঁর আরও কিছুদিন চিকিৎসকের পরামর্শ মেনে শারীরিক কসরত ও বিশ্রামে থাকা প্রয়োজন।’

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফেরার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন মির্জা আব্বাস। অধিবেশন শেষে তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার মাজার জিয়ারত করেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসার নিবন্ধন বাধ্যতামূলক

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং খাদ্য ব্যবসায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় আগামী ১ নভেম্বর থেকে নির্ধারিত শ্রেণির খাদ্য ব্যবসার নিবন্ধন বাধ্যতামূলক করা...

রায়পুরায় পারিবারিক বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, তিন দিন আগে হয়েছিলেন বাবা

  নরসিংদীর রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে শাহিন মিয়া (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। বুধবার...

Related Articles

এক টাকায় চারটি লাউ, লোকসানে বাগান কেটে ফেলছেন কৃষকেরা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় লাউয়ের বাম্পার ফলন হয়েছে। তবে চাহিদার তুলনায় উৎপাদন বেশি...

সরাইল থানার ওসির সঙ্গে এমপি রুমিন ফারহানার বাগ্‌বিতণ্ডা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে...

সাজেকে দুই ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে, আহত ৬

রাঙামাটির সাজেকের উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর...

দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমের একটি বক্তব্য ঘিরে সামাজিক...

;