Home জাতীয় অপরাধ নোয়াখালীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা, আটক ২
অপরাধ

নোয়াখালীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা, আটক ২

Share
Share

মাদকের প্রতিবাদ করায় নোয়াখালীতে বিএনপি নেতা খুন, আটক ২

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ করায় মো. ফারুক ওরফে শহীদ (৫০) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের তেঁতুলতলা বাজারসংলগ্ন পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক উপজেলার মধ্য সুন্দলপুর গ্রামের চৌধুরী মিস্ত্রির ছেলে। তিনি সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং তেঁতুলতলা বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।

ঘটনার পর স্থানীয়রা দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তারা হলেন একই গ্রামের মো. আরশাদ আকাশ (২৬) ও মো. সাজ্জাদ হোসেন আকাশ (২০)।

নিহতের বড় ছেলে মো. ইমরান হোসেন জানান, মঙ্গলবার রাতে তেঁতুলতলা বাজারের একটি দোকানে মাদক সেবনকে কেন্দ্র করে তার বাবার সঙ্গে আরশাদ আকাশের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ফারুক তাকে দোকান থেকে বের করে দেন। এর জের ধরে বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তার বাবার ওপর হামলা চালানো হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফারুককে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সেবনকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বোয়ালিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে...

ব্যালন ডি’অরের ‘অভিশাপ’ কাটাতে পারলেন না দেম্বেলে

স্পেনের কাছে ২–০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে ফ্রান্স। এই পরাজয়ের মধ্য দিয়ে বর্তমান ব্যালন ডি’অরজয়ী ওসমান দেম্বেলের একটি বিরল...

Related Articles

‎বাগেরহাটে নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার: রহস্যের বেড়াজালে পারিবারিক কলহের ছায়া

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎‎বাগেরহাটের শরণখোলায় পারিবারিক বিরোধের জেরে স্বামী-স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে, যেখানে...

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ডিবির অভিযানে দুইজন গ্রেপ্তার, মিলল ৮০ পিস মাদক ট্যাবলেট

মোঃ আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের...

ইসরায়েলি কারাগারে ভয়াবহ ধর্ষণের শিকার জার্মান অধিকারকর্মী

ইসরায়েলি বাহিনীর হেফাজতে থাকার সময় ফিলিস্তিনপন্থি জার্মান নারী অধিকারকর্মী ও গাজাগামী মানবিক...

৪৫ বছর আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমানকে হত্যায় অভিযুক্ত মোজাফফর হোসেন

দেশের ইতিহাসে অন্যতম আলোচিত ও স্পর্শকাতর রাজনৈতিক হত্যাকাণ্ড সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান...