Home বিনোদন জেরিন খানের ভিডিওতে উত্তাল নেটদুনিয়া!
বিনোদন

জেরিন খানের ভিডিওতে উত্তাল নেটদুনিয়া!

Share
Share

বলিউড তারকাদের সবসময়ই অনুসরণ করেন পাপারাজ্জিরা। অনেক সময় তাদের অতিরিক্ত উৎসাহী আচরণ তারকাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি সোনাক্ষী সিনহা থেকে শুরু করে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের নিরাপত্তারক্ষীদের সঙ্গে পাপারাজ্জিদের আচরণ নিয়ে আলোচনা হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো বলিউড অভিনেত্রী জেরিন খানের নাম।

সম্প্রতি মুম্বাইয়ে একটি শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেরিন খান। সেখানে নতুন পোশাকের সংগ্রহ প্রদর্শনের সময় এক আলোকচিত্রী তাঁকে জনসমক্ষে পোশাকটি পরে দেখানোর অনুরোধ করেন। এমন প্রস্তাব শুনেই ক্ষুব্ধ হন অভিনেত্রী। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

আলোকচিত্রীকে উদ্দেশ করে জেরিন বলেন, ‘সবার সামনে পোশাক পরে দেখাব? এ ধরনের বাজে কথা ভবিষ্যতে আর কখনো আমাকে বলবেন না। শালীনতার সীমা অতিক্রম করবেন না। আমি কিন্তু এসব সহ্য করব না।’

২০১১ সালে মুক্তি পাওয়া ‘রেডি’ ছবির জনপ্রিয় গান ‘ক্যারেক্টার ঢিলা হ্যায়’-এ সালমান খানের সঙ্গে পারফর্ম করে দর্শকদের নজর কাড়েন জেরিন। পর্দায় সাহসী চরিত্রে অভিনয় করলেও ব্যক্তিগত জীবনে শালীনতার প্রশ্নে তিনি আপসহীন বলেই মনে করেন তাঁর ভক্তরা।

২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জেরিন খানের। এরপর ‘হাউসফুল ২’ ও ‘হেট স্টোরি ৩’–এর মতো চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পান। হিন্দি সিনেমার পাশাপাশি পাঞ্জাবি ও তেলেগু ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রশংসায় পঞ্চমুখ হাসনাত

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ নিয়ে দেওয়া বক্তব্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়...

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়েছেন ৯৪৩ জন। শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক...

Related Articles

ভারতকে বিশ্বকাপ উপহার দিতে চান ছেলে থেকে মেয়ে হওয়া অনয়া

লিঙ্গান্তরের পর অবশেষে ক্রিকেটে ফেরার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন অনয়া বাঙ্গার। ভারতের সাবেক...

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় তুমুল আলোচনা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন...

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়া বোলিংয়ে বড় সুখবর পেলেন শরিফুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হলেও বল হাতে উজ্জ্বল ছিলেন...

বিসিবির মিডিয়া বিভাগের দায়িত্ব ছাড়ছেন রাবিদ ইমাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের দীর্ঘদিনের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন রাবিদ...