Home আঞ্চলিক তিন বছর প্রবাসে স্বামী, সন্তান জন্মের গুঞ্জনে তোলপাড় লাখাই
আঞ্চলিক

তিন বছর প্রবাসে স্বামী, সন্তান জন্মের গুঞ্জনে তোলপাড় লাখাই

Share
Share

হবিগঞ্জের লাখাই উপজেলার কাশিমপুর গ্রামে তিন বছর ধরে প্রবাসে থাকা এক ব্যক্তির স্ত্রীর সন্তান জন্ম দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ওই নারী ও তাঁর পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিমপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেন তিন বছরের বেশি সময় ধরে বিদেশে অবস্থান করছেন। এ সময়ে তাঁর স্ত্রী খাদিজা (৩০) দুই সন্তান ও শ্বশুরকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

স্থানীয়দের দাবি, গত ৯ জুলাই রাতে প্রসববেদনা উঠলে খাদিজার জা আক্তার বানু এবং প্রতিবেশী রুজি আক্তার ও ফাইজুন্নাহার সেখানে যান। তাঁদের ভাষ্য, ওই রাতে খাদিজা একটি ছেলে সন্তানের জন্ম দেন। পরে রাতেই নবজাতককে নিয়ে তিনি বাবার বাড়ি লাখাই উপজেলার নকলাউক গ্রামে চলে যান।

আক্তার বানু দাবি করেন, তিনি ঘরে গিয়ে নবজাতকের কান্নার শব্দ শুনেছেন এবং একটি ছেলে সন্তান দেখেছেন। একই ধরনের দাবি করেছেন প্রতিবেশী রুজি আক্তার ও ফাইজুন্নাহার। ফাইজুন্নাহার বলেন, তিনি নবজাতককে কোলে নিয়েছিলেন।

তবে খাদিজা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো সন্তানের জন্ম দেননি। দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যার কারণে তাঁর শরীর থেকে একটি রক্তের পিণ্ড বের হয়েছে। তাঁর বাবা ফজলুর রহমানও মেয়ের সন্তান প্রসবের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।

স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিন বলেন, বিষয়টি তাঁর কানে এসেছে। তবে তিনি এখনো ঘটনাটি সরেজমিনে তদন্ত করেননি। তাই এ বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করতে পারেননি।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রশংসায় পঞ্চমুখ হাসনাত

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ নিয়ে দেওয়া বক্তব্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়...

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়েছেন ৯৪৩ জন। শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক...

Related Articles

‎সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎‎বাগেরহাটের মোংলা বন্দরসহ সারা দেশে অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ফেসবুক...

ছিনতাইকারীর হেঁচকা টানে স্বামীর চোখের সামনেই শিক্ষিকা স্ত্রীর করুণ মৃত্যু

চোখের চিকিৎসার জন্য বগুড়া থেকে স্বামীর হাত ধরে ঢাকায় এসে ছিনতাইকারীর নৃশংসতার...

কক্সবাজারের রামুতে রামুতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

কক্সবাজারের রামুতে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে সজোরে ধাক্কা লেগে মো. আরফাত...

সেচের অভাবে ফেটে চৌচির আমন ক্ষেত, বৃষ্টির দেখা নেই

কুড়িগ্রামের চিলমারীতে দীর্ঘদিন বৃষ্টি না হওয়া ও গরম আবহাওয়ার কারণে আমন ধানের...