চলমান বিশ্বকাপের সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। মাঠের লড়াই শুরুর আগেই এই দ্বৈরথে প্রকাশ্যে ইংল্যান্ডের প্রতি সমর্থন জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্র টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও ট্রাম্পের প্রতিনিধিরা জানিয়েছেন, এবার হ্যারি কেইনদের হাতেই বিশ্বকাপের সোনালি ট্রফি দেখতে চান তারা।
এবারের বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে। নিজেদের দল ছিটকে যাওয়ার পর ট্রফি কার হাতে দেখতে চান—এমন প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্পের বিশ্বকাপবিষয়ক প্রতিনিধি অ্যান্ড্রু জুলিয়ানি ইংল্যান্ডের প্রতি নিজের সমর্থনের কথা জানান।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-কে দেওয়া এক সাক্ষাৎকারে জুলিয়ানি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে বিশ্বকাপ জিততে না-ই পারে, তাহলে এই ঐতিহাসিক বছরেই ইংল্যান্ডের যুক্তরাষ্ট্রে এসে শিরোপা জেতা দারুণ একটি গল্প হবে।’
ইংল্যান্ডের দীর্ঘ ৬০ বছরের শিরোপাখরার কথাও উল্লেখ করেন তিনি। জুলিয়ানির ভাষ্য, বর্তমানে টুর্নামেন্টে টিকে থাকা দলগুলোর মধ্যে ইংল্যান্ড অন্যতম সেরা এবং শিরোপা জয়ের সামর্থ্য তাদের রয়েছে।
সাক্ষাৎকারে তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিয়মিত ইংল্যান্ড দলের খোঁজখবর রাখছেন। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে ‘দুর্দান্ত খেলোয়াড়’ এবং ‘চমৎকার মানুষ’ বলে উল্লেখ করেছেন।
জুলিয়ানির মতে, ট্রাম্পের ফুটবলের প্রতি আগ্রহের পেছনে তাঁর ছোট ছেলে ব্যারন ট্রাম্পের ভূমিকা রয়েছে। তিনি জানান, কয়েক বছর আগে সাবেক ইংলিশ তারকা ওয়েইন রুনির সঙ্গে গলফ খেলার সময়ও ট্রাম্পের ফুটবল-জ্ঞান তাঁকে মুগ্ধ করেছিল।
ইংল্যান্ড দল সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে জুলিয়ানি বলেন, হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামের মতো তারকারা দলটির সবচেয়ে বড় শক্তি। ভারসাম্যপূর্ণ এই দলটি যদি এবার বিশ্বচ্যাম্পিয়ন হয়, তাহলে তাতে বড় ভূমিকা থাকবে কেইনের। পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে শিরোপা জয়ের বিশ্বাস গড়ে তোলার দায়িত্ব কোচের বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। আর দ্বিতীয় সেমিফাইনালে ফাইনালে ওঠার লড়াইয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি আনন্দঘন বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে শিশুসহ চারজন নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ...
ByDesk ReportSeptember 2, 2026দুই দেশের জনগণের সার্বিক স্বার্থ ও পারস্পরিক উন্নয়ন বিবেচনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন বলে জোরালো প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায়...
ByDesk ReportSeptember 2, 2026বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস...
ByDesk ReportSeptember 3, 2026ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলায় অন্তত ১৮ জন নিহত এবং নারী ও...
ByDesk ReportSeptember 3, 2026রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধ আরও তীব্র করার অঙ্গীকার করেছেন।...
ByDesk ReportSeptember 2, 2026ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি আনন্দঘন বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে...
ByDesk ReportSeptember 2, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment