Home বিনোদন এক বিশ্বকাপে মিডফিল্ডার হিসেবে সর্বাধিক গোল, ইতিহাস গড়লেন বেলিংহ্যাম
বিনোদন

এক বিশ্বকাপে মিডফিল্ডার হিসেবে সর্বাধিক গোল, ইতিহাস গড়লেন বেলিংহ্যাম

Share
Share

বিশ্বকাপে মিডফিল্ডারদের প্রধান কাজ সাধারণত ফরোয়ার্ডদের জন্য সুযোগ তৈরি করা। তবে এবারের আসরে সেই প্রচলিত ধারণার বাইরে গিয়ে নিজেই গোল করে ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।

একজন মিডফিল্ডার হিসেবে সতীর্থদের জন্য সুযোগ তৈরির দায়িত্ব তিনি পালন করছেন নিয়মিতই। হ্যারি কেইনদের গোলের সুযোগ করে দেওয়ার পাশাপাশি প্রয়োজনের মুহূর্তে নিজেই গোল করে দলকে এগিয়ে নিচ্ছেন।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৬টি গোল করেছেন বেলিংহ্যাম। এর মধ্যে ৪টিই ম্যাচজয়ী গোল। এই কীর্তিতে বিশ্বকাপের ইতিহাসে এক আসরে মিডফিল্ডার হিসেবে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছেন তিনি।

এর আগে ১৯৭৮ বিশ্বকাপে আর্জেন্টিনার মারিও কেম্পেসও ৬টি গোল করেছিলেন। তবে কেম্পেস তাঁর ক্যারিয়ারে অ্যাটাকিং মিডফিল্ডারের পাশাপাশি স্ট্রাইকার হিসেবেও খেলেছেন। ফলে তাঁকে পুরোপুরি মিডফিল্ডার হিসেবে বিবেচনা করা হয় না। সেই বিবেচনায় এক বিশ্বকাপে মিডফিল্ডার হিসেবে সর্বাধিক গোলের রেকর্ড এখন বেলিংহ্যামের।

মাত্র ২৩ বছর বয়সেই বড় মঞ্চে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা। ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে আট ম্যাচে তাঁর গোলসংখ্যা এখন ৬।

চলতি আসরে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেই সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন বেলিংহ্যাম। শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে জোড়া গোল করার পর কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষেও করেন আরও দুটি গোল। তাঁর পারফরম্যান্সেই সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে ইংল্যান্ড।

২০২২ সালের কাতার বিশ্বকাপে বেলিংহ্যামের গোল ছিল মাত্র একটি, সেটিও ইরানের বিপক্ষে। চার বছর পর সেই সংখ্যা বেড়ে হয়েছে ৬। এক বিশ্বকাপের ব্যবধানে নিজেকে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এই ইংলিশ ফুটবলার।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের সদস্য

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির রাজপরিবারের সদস্য মাহরাহ আল নাহিয়ান পশ্চিম লন্ডনের রাস্তায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তাঁর পাশে ছিল তিন বছর বয়সী একটি...

গোমস্তাপুরে দেড় বিঘা জমির টমেটোগাছ উপড়ে ফেলার অভিযোগ

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দেড় বিঘা জমির টমেটোগাছ উপড়ে ফেলা এবং প্রায় এক লাখ টাকা মূল্যের কাটিমন আম চুরির অভিযোগ...

Related Articles

রাষ্ট্রের ব্যর্থতায় অস্ত্র হাতে নামতে হয়েছে ইশরাককে: আখতার হোসেন

দেশে দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম ব্যর্থতার কারণেই...

এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি, টিভি চ্যানেলের দায় এড়ানো নিয়ে প্রশ্ন

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ থেকে দুই তারকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)...

নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় লজ্জার হার বাংলাদেশের

আবুধাবির উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। লক্ষ্যও ছিল নাগালের মধ্যে। কিন্তু...

ব্যাটিং ধসে চাপে বাংলাদেশ, ১১ ওভারে ৭২ রানে ৩ উইকেট

দারুণ শুরু করেও হঠাৎ ব্যাটিং ধসে পড়েছে বাংলাদেশ। দ্রুত ফিরে গেছেন টপ...

;