Home বিনোদন নোরা ফাতেহির ভিডিও ফাঁস, মূহুর্তেই ভাইরাল!
বিনোদন

নোরা ফাতেহির ভিডিও ফাঁস, মূহুর্তেই ভাইরাল!

Share
Share

বিশ্বকাপের অফিশিয়াল গান ‘সির সির’-এর সাফল্যের পর নতুন আরেকটি গান নিয়ে হাজির হচ্ছেন বাংলাদেশি–আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। নতুন গানটির শিরোনাম ‘চ্যাম্পিয়ন’।

মাত্র দুই সপ্তাহ আগে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সির সির’ পরিবেশন করে আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলেন সঞ্জয় ও নোরা। সেই ধারাবাহিকতায় বিশ্বকাপের উন্মাদনা আরও বাড়াতে নতুন গান প্রকাশের ঘোষণা দিয়েছেন তারা।

নতুন গান প্রসঙ্গে সঞ্জয় দেব বলেন, ‘চ্যাম্পিয়ন’ শুধু খেলার গান নয়। জীবনের যেকোনো ক্ষেত্রে বিজয়, আত্মবিশ্বাস ও অর্জনের উদ্‌যাপনের বার্তা বহন করবে।

তিনি বলেন, ‘আমরা চাই মানুষ গানটি শুনে অনুপ্রাণিত হোক, ইতিবাচক শক্তি পাক। ‘চ্যাম্পিয়ন’ সবাইকে বিজয়ী হওয়ার অনুভূতি দেবে।’

গানটি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরু করেছেন নোরা ফাতেহি। এতে ভক্তদের আগ্রহও বেড়েছে।

‘চ্যাম্পিয়ন’ গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন সঞ্জয় দেব। গানটিতে নোরা ফাতেহির সঙ্গে কণ্ঠও দিয়েছেন তিনি। পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারে গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে।

প্রায় দুই মাস ধরে গানটির কাজ সম্পন্ন করা হয়েছে। জানজিবারের সমুদ্রসৈকত ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিভিন্ন স্থানে দুই দিনের সফরের মধ্যে এক দিনেই ভিডিওটির পুরো শুটিং শেষ করা হয়।

সঞ্জয় দেব, নোরা ফাতেহি এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নির্মিত ভিডিওটির প্রথম ঝলক ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। পুরো গানটি আগামী ২৯ জুন প্রকাশ করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেতানিয়াহুকে নরকে পাঠানোর হুমকি, যুক্তরাষ্ট্রকেও ইরানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটন তেহরানের ওপর অর্থনৈতিক অবরোধ অব্যাহত রাখলে পরিস্থিতি...

৫ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ

আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার ৬৭৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এই পূর্বাভাস বাস্তবায়িত...

Related Articles

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় তুমুল আলোচনা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন...

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়া বোলিংয়ে বড় সুখবর পেলেন শরিফুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হলেও বল হাতে উজ্জ্বল ছিলেন...

বিসিবির মিডিয়া বিভাগের দায়িত্ব ছাড়ছেন রাবিদ ইমাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের দীর্ঘদিনের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন রাবিদ...

চুম্বনে এইচআইভি ছড়ায় না, প্রমাণ করতে সংবাদমাধ্যমের সামনে আক্রান্ত নারীকে চুমু দেন চিকিৎসক

১৯৯১ সালের ২ ডিসেম্বর। ইতালির কাগলিয়ারিতে এইডস বিষয়ক এক সম্মেলনে ঘটে যায়...