Home জাতীয় অপরাধ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু
অপরাধ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু

Share
Share

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে কমল মার্ডি (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দায়েমপুর গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দায়েমপুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের একটি বাসায় এ ঘটনা ঘটে। কমল মার্ডি ওই গ্রামের সুনিল মার্ডির ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ঘটনার সময় কমল মার্ডি বাসায় একা ছিলেন। পরিবারের সদস্যরা বাইরে ছিলেন। পরে তাঁরা বাড়িতে ফিরে কমলকে ঘরের বাঁশের তীরের সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে নিচে নামান। তখন তিনি মৃত ছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি নূরে আলম।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফিলিস্তিনিদের নির্যাতনের দায়ে নেতানিয়াহুর ওপর নিষেধাজ্ঞার দাবি ৭১ ব্রিটিশ এমপির

  ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর নির্যাতনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের ৭১ জন...

‘জুলাই অভ্যুত্থান দমনে আ.লীগের অপরাধের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের সংস্থা’

জুলাই গণ-অভ্যুত্থান দমনে দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার...

Related Articles

দাউদকান্দিতে প্রাইভেটকার তল্লাশি করে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার: গ্রেপ্তার ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৬...

ছাত্রকে নিয়মিত নগ্ন ছবি পাঠাতেন মার্কিন শিক্ষক: দুই বছরের কারাদণ্ড দিলেন আদালত

পবিত্র শিক্ষকতা পেশার আড়ালে এক অপ্রাপ্তবয়স্ক ছাত্রকে অনবরত নিজের আপত্তিকর ও নগ্ন...

মাতামুহুরীতে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু, গ্রেপ্তারের দাবি

ওমর ফারুক, চট্টগ্রাম দক্ষিণ কক্সবাজারের চকরিয়া থেকে নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ববড় ভেওলা...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্যের আত্মসমর্পণ

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট সুন্দরবনে সক্রিয় বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য...