Home জাতীয় অপরাধ সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্যের আত্মসমর্পণ
অপরাধ

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্যের আত্মসমর্পণ

Share
Share

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট


সুন্দরবনে সক্রিয় বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। এ সময় তাঁদের হেফাজতে থাকা এক জেলেকেও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তরে তাঁরা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারী ব্যক্তিরা হলেন আল আমিন হোসেন, তৈবুর রহমান ও মনিরুজ্জামান (মামুন)।

বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস কামরুজ্জামান–এর নির্বাহী কর্মকর্তা কমান্ডার মো. মানসুরুন মাহ্‌দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, আত্মসমর্পণকারীদের কাছ থেকে দুটি দেশীয় একনলা বন্দুক, একটি দেশীয় পাইপগান এবং ৪০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে তাঁদের হেফাজতে থাকা এক জেলেকে উদ্ধার করা হয়।

কমান্ডার মো. মানসুরুন মাহ্‌দীন বলেন, সুন্দরবনে দস্যুতা দমনে পরিচালিত ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও অভিযানের অংশ হিসেবে এই আত্মসমর্পণ হয়েছে।

তিনি আরও বলেন, আত্মসমর্পণকারী ব্যক্তিদের বিরুদ্ধে সুন্দরবনের জেলে ও বাওয়ালীদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে গত ২১ মে ছোট সুমন বাহিনীর সাত সদস্য কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন। সুন্দরবনে দস্যুতা দমনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আইফোনের কিস্তির চাপ, যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী

একটি আধুনিক মোবাইল ফোন কেনার সাময়িক আনন্দ যে শেষ পর্যন্ত জীবনের জন্য এক ভয়াবহ অভিশাপ হয়ে দাঁড়াবে, তা হয়তো ভাবতেও পারেননি দিল্লির বাসিন্দা...

রংপুরে ৪ হত্যাকাণ্ডের অভিযুক্ত সিদ্ধার্থকে পুলিশের হাতে তুলে দেন বাবা নিজেই

রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় অভিযুক্ত সিদ্ধার্থ দাসকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তাঁর বাবা বিনয় দাস। নিহত...

Related Articles

অন্যকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে গলা কেটে হত্যা: বাবার মৃত্যুদণ্ড

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিবেশী এক ব্যক্তিকে মিথ্যা মামলায় ফাঁসানোর অসৎ উদ্দেশ্যে নিজের সাড়ে...

রংপুরে চার হ’ত্যা : আসামি ও পুলিশ কর্মকর্তার গায়ের একই শার্ট নিয়ে উঠছে প্রশ্ন

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার...