Home আঞ্চলিক সলঙ্গায় অভিযানে ১১ নারী আটক, আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য বলে পুলিশের দাবি
আঞ্চলিক

সলঙ্গায় অভিযানে ১১ নারী আটক, আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য বলে পুলিশের দাবি

Share
Share

আবু হানিফ,সিরাজগঞ্জ


সিরাজগঞ্জের সলঙ্গা থানার বিশেষ অভিযানে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য সন্দেহে ১১ নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় পাঁচলিয়া বাজার ওভারব্রিজের পূর্ব পাশে একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় ওই বাসা থেকে ১১ নারীকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যান বলে দাবি করা হয়েছে।

সলঙ্গা থানা পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন, এলাকায় অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। চুরি, ছিনতাই, মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে।

উল্লেখ্য, আটক ব্যক্তিদের আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য হওয়ার বিষয়টি পুলিশের দাবি। আদালতে বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা আইনগতভাবে অভিযুক্ত, দোষী সাব্যস্ত নন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সরকার আধুনিক রেল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে চায়: মন্ত্রী

আধুনিক, উন্নত ও জনবান্ধব রেল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে তিন ধাপে ৮০টি লোকোমোটিভ (রেল ইঞ্জিন) আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে রেলখাতের উন্নয়নে...

বরিশালে বিএনপি নেতার দুই ভাইকে সারের ডিলারশিপ

সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে দেশের বিভিন্ন জেলায়। বাগেরহাট, বরিশাল, মানিকগঞ্জ ও সুনামগঞ্জে নতুন ডিলার নিয়োগ নিয়ে...

Related Articles

রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং...

সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ থেকে

সিলেট নগরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (১৩...

স্ত্রীর নিথর দেহ রেখে মসজিদে আজান দিলেন স্বামী, নামাজ শেষে প্রাণ হারালেন তিনিও

ঘরে পড়ে রয়েছে চিরবিদায় নেওয়া অর্ধাঙ্গিনীর নিথর দেহ। সেই গভীর শোক বুকে...

মুরাদনগরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিবাহ বন্ধে সচেতনতার আহ্বান

  ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে...

;