Home জাতীয় লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
জাতীয়

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

Share
Share

লিবিয়ার বেনগাজীর গানফুদা এবং ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) যৌথ উদ্যোগে তাদের প্রত্যাবাসন করা হয়।

জানা গেছে, তাদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। এ সময় অনেকেই মানবপাচারকারীদের হাতে অপহরণ ও নির্যাতনের শিকার হন।

বিমানবন্দরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের স্বাগত জানান। একই সঙ্গে ভবিষ্যতে অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা তৈরিতে নিজেদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা প্রত্যাবাসিতদের প্রত্যেককে পথখরচ, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের সহায়তা দিয়েছে।

এদিকে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজির বেশি সোনা ও রুপা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া সোনা ও রুপার ওজন নির্ধারণ করা হয়েছে। এতে ১ হাজার ৪৪ ভরি সোনা এবং ১ হাজার...

দুবলার চরে শুঁটকি উৎপাদন ও পর্যটনে সম্ভাবনা, ঘাটতি মৌলিক সুবিধায়

  সুন্দরবনের দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগরের কোলঘেঁষে অবস্থিত দুবলার চর। প্রতিবছর শুঁটকি উৎপাদন, জেলেদের কর্মসংস্থান ও ঐতিহ্যবাহী রাসমেলাকে কেন্দ্র করে এই চর হয়ে ওঠে...

Related Articles

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার ঝড়

৪৫তম বিসিএসে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

শিক্ষকের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, দেড় মাস পর সনদ পেলেন কুবির শিক্ষার্থী

শিক্ষকের মেসেজে ‘হা হা’ প্রতিক্রিয়া দেওয়াকে কেন্দ্র করে অভিযোগ ওঠার পর প্রায়...

কাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

গাছের ডালপালা ছাঁটাই ও রক্ষণাবেক্ষণকাজের জন্য নাটোরের কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (১৫...

পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের কয়েকটি অঞ্চলে...

;