সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক পূর্ণমন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পুনরায় পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান এবং পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন এমপিকে অন্যত্র প্রত্যাহারের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পার্বত্য চট্টগ্রামের সর্বস্তরের নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক সমাজের প্রতিনিধি বাবু ইন্দুলাল চাকমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সংস্কৃতিকর্মী নীতিভুবন চাকমা।
এসময় বক্তব্য রাখেন সুশীল সমাজের প্রতিনিধি নবাশীষ চাকমা, ৬ নং বালুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিজয়গিরি চাকমা, বিলাইছড়ি থেকে আগত সমাজকর্মী ইমাম হাসান এবং খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি লোমা লুসাই।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে তারা বর্তমান পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন এমপিকে অন্যত্র প্রত্যাহারের দাবি জানান। সমাবেশ শেষে দাবি আদায়ের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
Leave a comment